crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মে দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের আলোচনাসভা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১, ২০২৫ ৫:২৭ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ প্রতিনিধি:
মহান মে দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১ মে, বিকেলে কিশোরগঞ্জ শহরের রথকথা চত্বরে এই সভার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন স্থান থেকে আগত শতাধিক নির্মাণ শ্রমিক অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম। সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শরীফ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রখ্যাত শ্রমিক নেতা দিদারুল হক দিদার। আরও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল এবং সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া।

বক্তারা তাঁদের বক্তব্যে মহান স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শ্রমিকবান্ধব নীতিমালার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, “শহীদ জিয়া ছিলেন শ্রমিকদের প্রকৃত বন্ধু। তিনি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। আজকের এই মে দিবস তাঁর শ্রমনীতি অনুসরণ করার শপথ নেওয়ার দিন।”

বক্তারা নির্মাণ শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, কর্মক্ষেত্রে দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

সভায় বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের শ্রমিক নেতারা, ইউনিয়নের সদস্য এবং সাধারণ শ্রমিকবৃন্দ অংশগ্রহণ করেন। সভা শেষে শ্রমিকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

মহান মে দিবসের এই আলোচনা সভা শ্রমিকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং ভবিষ্যতে অধিকার আদায়ে একতাবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

হোমনায় বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ১৬৫ যাত্রীকে জরিমানা,সিগারেট জব্দ

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ১৬৫ যাত্রীকে জরিমানা,সিগারেট জব্দ

চকরিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

যশোরের শার্শায় ১০টি স্বর্ণের বারসহ আটক-১

সরিষাবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

সোনারগাঁয়ে কাভার্ডভ্যানে ফেনসিডিল পাচারকালে ৩ মাদক কারবারি আটক

সারা দেশে ডেঙ্গুজ্বরে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬

নির্দোষ ব্যক্তিদের আসামি করলে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নীলফামারীতে অসহায়দের পাশে ভ্যানচালক