crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৯:১১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মেডিকেলে চান্স পেয়ে অর্থাভাবে ভর্তির অনিশ্চয়তায় শামসুন্নাহার শেফা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৩, ২০২১ ৯:৫৯ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি>>

শেরেবাংলা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েও অর্থের অভাবে অনিশ্চয়তায় রয়েছেন শামসুন্নাহার শেফা। শেফা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের মোঃ আবদুল মোমিনের মেয়ে। দারিদ্র্যতাকে জয় করে শেফা এখন চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছেন। কিন্তু শেফার মেডিকেলে ভর্তিতে বাগড়া দিয়েছে অর্থ।

শামসুন্নাহার শেফা বলেন, এবার পরীক্ষায় শেরেবাংলা মেডিকেল কলেজে তিনি ভর্তির সুযোগ পেয়েছেন। তিনি দক্ষ চিকিৎসক হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান।

জানা গেছে, শামসুন্নাহার শেফার মেডিকেল ভর্তি পরীক্ষার স্থান ১৮৮২তম। ২০১৮ সালে সলিমুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও ২০২০ সালে সরকারি মাহতাব উদ্দিন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন তিনি। এখন মেডিকেলে ভর্তির বিষয়ে মা-বাবার কোন সামর্থ্য নেই।

শেফার পিতা আবদুল মোমিন বলেন, তিনি দর্জির কাজ করেন। সেখান থেকে যা আয় হয় তা দিয়ে মেয়ের পড়াশোনা ও পরিবারের সবার খরচ বহন করেন। মেয়েকে ভর্তির জন্য বেশ টাকার প্রয়োজন। এখন এই টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছেন বলে তিনি জানান। তিনি মেয়ের ভর্তির জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। শেফাকে সহযোগিতা করতে চাইলে ০১৭৩৪-৬৩৯৯০৬ (শেফার বাবার) এই নম্বরে যোগাযোগ করতে পারেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

ডোমারে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

পান্টিতে মহান বিজয় দিবস-২০২০ উদযাপন ও বিদায় সম্মাননা প্রদান

হোমনায় কর্তব্যরত পুলিশ সদস্যের মৃত্যু

হোমনায় কর্তব্যরত পুলিশ সদস্যের মৃত্যু

ঝিনাইদহে হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আইসিইউ স্থাপনের দাবিতে মানববন্ধন

রংপুরে সাংবাদিককে মা*রধর করার মামলার প্রধান আসামি গ্রেপ্তার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

আদালতের নির্দেশ পেলে আল–জাজিরার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : তথ্যমন্ত্রী

ঝিনাইদহ জেলা জুড়েই ঈদকে সামনে রেখে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারির খাদ্যদ্রব্য তৈরী, মনিটরিং নেই কর্তৃপক্ষের

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা রোধে অবৈধ যানবাহন নছিমন, করিমন ও ইজিবাইক জব্দ

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন