crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মাদারীপুরে ডা’কাত সন্দেহে ২ জনের চোখ তু’লে নিল জনতা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১, ২০২৩ ৮:৫৪ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
মাদারীপুরের কালকিনিতে ডাকাত সন্দেহে দাদন হাওলাদার (৫১) ও সোহরাব হাওলাদার (৪৬) নামে দুজনকে আটক করেছেন এলাকাবাসী। এ সময় উত্তেজিত জনতা তাদের দু’জনকে গ’ণধোলাই দিয়ে চোখ তুলে ফেলে।

শনিবার রাত দেড়টার দিকে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে।

আটক দাদন হাওলাদার বরিশাল মুলাদি উপজেলার টুমচর বাটামারা এলাকার তৈয়ব আলী হাওলাদারের ছেলে ও সোহরাব হাওলাদার একই এলাকার মোতালেব হাওলাদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি এলাকার সেকান্দার হাওলাদারের বাড়িতে ১০-১২ জনের একটি অ’স্ত্রধারী মু’খোশধারী ডা’কাত দল প্রবেশ করে। তারা ঘরের লোকদের প্রথমে জি’ম্মি করে মূল্যবান জিনিসপত্র লুটপাট করে পালিয়ে যাচ্ছিল। এ বিষয়টি স্থানীয়রা টের পেয়ে ডা’কাত সন্দেহে দাদন হাওলাদার ও সোহরাব হাওলাদারকে আটক করে।

এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিয়ে দুজনের চোখ তুলে ফেলে। পরে রোববার ভোরে পুলিশ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে দুই জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাইদুল ইসলাম বলেন, দুজনকে গুরুতর আহতাবস্থায় নিয়ে আসা হয়েছিল। তাদের দুজনের চোখেই গভীর ক্ষত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে কালকিনি থানার ওসি (তদন্ত) মারগুব তৌহিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনিব্যবস্থা নেওয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনা থেকে ভাড়া গাড়ি নিন, আরামদায়ক ভ্রমণ উপভোগ করুন

হোমনা থেকে ভাড়া গাড়ি নিন, আরামদায়ক ভ্রমণ উপভোগ করুন

জুয়া-মাদকের ক্ষেত্রে কোনো ছাড় নয়

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার-১০

নাসিরনগরে বিনির্মাণ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইদবস্ত্র বিতরণ

রংপুরে মায়ের হত্যার বিচার চেয়ে সন্তানের সংবাদ সম্মেলন

মো. মঈনুল ইসলাম সাইম এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছে

মো. মঈনুল ইসলাম সাইম এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছে

ডোমারে রোগীর ছদ্মবেশ ধারণ করে আন্তঃজেলা ডা’কাত দলের সদস্য মন্তাজ ও বক্করকে গ্রেফতার

ডোমারে মাংস বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নাসিরনগরে দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার চাল বিতরণ

হোমনায় ৪ মামলার পলাতক আসামি গ্রেপ্তার