crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মহান বিজয় দিবস উপলক্ষে বৈরাগীপাড়া যুব সমাজ এর উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২১, ২০২৪ ১১:৩৮ পূর্বাহ্ণ

 

মিজনুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী বৈরাগীপাড়া যুব সমাজ এর উদ্যোগে কুরআন তিলাওয়াত,গজল ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মহান বিজয় দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

মহান বিজয় দিবস এক অবিস্মরণীয় বীরত্বগাঁথা গৌরবময় দিন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করার দিন আজ। স্বাধীন বাংলাদেশের ৫২ বছর পেরিয়ে ৫৩ তে পদার্পণের দিন।

পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ডের দেশ হিসেবে জানান দেয়ার দিন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মাধ্যমে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে মুক্তিকামী মানুষ ১৯৭১ সালের এই দিনে অর্জন করেছিল বিজয়।

গণতন্ত্রের চেতনা স্বাধীনতা অর্জনের মাধ্যমে পূর্ণতা পেয়েছিল আজকের এই দিনে। অগণিত মানুষের আত্মত্যাগ আর সীমাহীন কষ্টের প্রহর কেটে নতুন সূর্যোদয় ঘটেছিল ১৯৭১ সালের এই দিনে। জাতীয়ভাবে নানা কর্মসূচির মাধ্যমে বিজয়ের এই দিনটি উদযাপন করা হয়।

জাতি আজ গভীর শ্রদ্ধা আর ভালোবাসার সাথে স্মরণ করবে সেই সব শহিদকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বপ্নের স্বাধীনতা। স্মরণ করবে সেইসব বীর সেনানীকে যারা শোষণ ও বঞ্চনার অবসান ঘটিয়ে অনাগত ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে প্রাণের মায়া ত্যাগ করে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন,তারই ধারাবাহিকতায় শেরপুর জেলার ঝিনাইগাতীতে মহান বিজয় দিবস উপলক্ষে বৈরাগীপাড়া যুব সমাজ এর উদ্যোগে কুরআন তিলাওয়াত, গজল ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান পালিত হয়।

ঝিনাইগাতী উপজেলার বৈরাগীপাড়া যুব সমাজ এর উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মো:মতিউর রহমান সহকারী মহা-ব্যাবস্থাপক,পল্লি বিদ্যুৎ।

প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবতার ফেরিওয়ালা জনাব মোঃ শাহ জালাল বিশিষ্ট ওষুধ ব্যাবসায়ী ঝিনাইগাতী শেরপুর।
উক্ত সভায় ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে অসহায় মানুষদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ

ঝিনাইদহে রাবেয়া হাসপাতালের তত্বাবধানে বৃদ্ধাশ্রমে মেডিকেল ক্যাম্প

২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

ভারতে প্রবেশের সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির হাতে ১৪ বাংলাদেশি আটক

যে কারণে সরিয়ে দেওয়া হলো জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে

শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ১জনের কারাদন্ড, উত্তোলন যন্ত্র ধ্বংস

ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে নারীসহ তিন কথিত টিকটকারের কা-রা-দ-ণ্ড

তৃতীয় ধাপে ৬৪ পৌরসভার নির্বাচন ৩০ জানুয়ারি

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর মেরামতের জন্য নগদ অর্থ সহায়তা দিলেন ফ্রেন্ডস ক্লাব

দিনাজপুরে জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনাসভা