crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মধুপুরে আরশেদ হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২, ২০২০ ৫:১৬ অপরাহ্ণ

মো: আ: হামিদ, মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে শ্বশুর বাড়ীতে ডেকে নিয়ে জামাই আরশেদ আলীকে হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে মধুপুর ছাত্র অধিকার পরিষদ ও সর্বস্তরের জনতা। বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরের দিকে মধুপুর বাসস্ট্যান্ডে আনারস চত্বরে হত্যাকান্ডে জড়িত আসামীদের অবিলম্বে গ্রেফাতার ও সুষ্ঠু বিচার দাবি জানিয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন স্লোগান সমন্বিত প্ল্যাকার্ড বহন করেন মানবববন্ধন কারীরা।
গত ১৭ মে আরশেদ হত্যার পর থেকেই নিহতের পরিবারসহ এর বিচারের দাবিতে বিভিন্ন মহল দাবি জানিয়ে আসছে। এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সংগঠন এবং শিক্ষক-শিক্ষার্থীরাও রাস্তায় নেমেছে বিচার দাবিতে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (০২ জুলাই) মধুপুর ছাত্র অধিকার পরিষদ ও এলাকার জনগণ এ মানববন্ধনের আয়োজন করেন।

হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত আরশেদ আলীর মা মাজেদা বেগম, নিহতের ভাই মামলার বাদী মিজানুর রহমান, সুরুজ আলী, শিক্ষক আবু জাফর মিয়াসহ ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১৮ মে সোমবার মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের থলবাড়ী গ্রামে শ্বশুর বাড়ীর সুপারি গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় আরশেদ আলী (৩২) এর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই সময় মধুপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়। স্ত্রী রেহেনা পারভীনের অসুস্থতার কথা বলে গত ১৭ মে রোববার শ্বশুর বাড়ীতে ডেকে নিয়ে আরশেদ আলীকে হত্যা করা হয়। পরের দিন সকালে শ্বশুর বাড়ীর পশ্চিম পাশে সুপারি গাছে ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পরবর্তীতে ময়না তদন্ত প্রতিবেদনে হত্যার আলামত পাওয়ায় নিহত আরশেদ আলীর ছোট ভাই মিজানুর রহমান বাদী হয়ে ২৪ জুন বুধবার রাতে নিহতের স্ত্রী রেহেনা পারভীন, দুলাভাই আব্বাস আলী, শ্বশুর আবুল হোসেন ও শ্যালক স্বপনসহ অজ্ঞাত নামা ৫/৬ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চরভদ্রাসনে গ্রাম্য সালিশে চুল কে’টে দেওয়ার অভিযোগে ইউপি সদস্যসহ গ্রেপ্তার-২

ঢাকা-কুয়ালালামপুর ফ্লাইট চালু

কেএমপি’র অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

সরিষাবাড়ীতে পল্লীবিদ্যুতের লাইনম্যানরা দুর্ভোগে ফেলছে গ্রাহকদের

চকরিয়া থানা ব্যাডমিন্টন টুর্ণামেন্টের পুরস্কার বিতরণে -এসপি মাসুদ

স্বাস্থ্য অধিদফতরের নতুন ডিজি হলেন অধ্যাপক ডা. খুরশীদ আলম

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণে সরকারের অতিরিক্ত বরাদ্দ না লাগলেও জাতীয়করণে বাধা কোথায় ?

হাড্ডাহাড্ডি লড়াইয়ে যশোদলকে হারিয়ে গোল্ডকাপ ফাইনালে রশিদাবাদ

ভূমি অ’পরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২২’-এ তাৎক্ষণিক শা’স্তির বিধান রাখার সুপারিশ

ভূমি অ’পরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২২’-এ তাৎক্ষণিক শা’স্তির বিধান রাখার সুপারিশ