crimepatrol24
২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় ভোর ৫:০৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ভাঙ্গায় অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৬, ২০২০ ৯:০৬ অপরাহ্ণ

 

অনলাইন ডেস্কঃ ফরিদপুরের ভাঙ্গায় অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেফতার করেছে ভাঙ্গা পুলিশ। এদের কাছ থেকে ডাকাতির নগদ টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপ ও মোবাইলসহ মালামাল উদ্ধার করা হয়।

তিনি বলেন, গত ১৩ ও ১৭ ডিসেম্বর রাতে হামেরদী গ্রামে ২টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার পর দেলোয়ার ফকির ও ফাহাদ ইসলাম বাদী হয়ে ভাঙ্গা থানায় ২টি ডাকাতি মামলা করেন।এরপর পুলিশ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ২৪ ও ২৫ ডিসেম্বর ১০ জন ডাকাতকে মালামালসহ আটক করতে সক্ষম হয়।ডাকাতরা হল- ইসলাম মোল্লা (৫২), বেলায়েত শেখ (৩৫), হাবিব মুন্সী (৪৫), মোশা ব্যাপারী (৪৫), বদিউল আলম (৫০), ওবাইদুল মাতুব্বর (২৬), সুজন সর্দার (৩৯), সহিদুল শেখ (৩৩) ও ফরিদ খাঁ (৪০)।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজাদ জানান, ডাকাত সহিদুলের কাছ থেকে ১টি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করেছে।

ভাঙ্গা থানার ওসি জানান, আন্ত:জেলা ১০ ডাকাতকে আটক করেছি এবং ডাকাতি হওয়া সাড়ে ৪ ভরি স্বর্ণ, ১টি চেইন, ৭টি মোবাইল, ১টি ল্যাপটপ, ১টি ট্যাব ও নগদ ৫৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কবর খননে রাজি হয়নি কেউ, কবর খুঁড়ে দাফন করায় প্রশংসায় ভাসছেন তরুণ আলেমগণ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কাল থেকে পদ্মা-মেঘনায় ইলিশ ধরা বন্ধ

বগুড়ার শাজাহানপুরে ৪ কি’শোর গ্যাং’য়ের বাড়িতে অ’গ্নিসংযোগ-ভাং*চুর

মিরপুরের এসএসসি পরীক্ষার্থী চুমকি নিখোঁজের ২৯দিন পর বরিশাল থেকে উদ্ধার

খোকসা থানায় যোগদান করেছেন ওসি গোলাম মোস্তফা

রাজশাহীতে সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি দিলেন রেল কর্মকর্তা, থানায় জিডি

দেশের ২০ কোটি মানুষের স্বার্থেই এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণ হওয়া উচিত

দেশের ২০ কোটি মানুষের স্বার্থেই এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণ হওয়া উচিত

হোমনা কেন্দ্রীয় সমবায় সমিতি লি. এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্দোলনের নামে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড দু:খজনক : প্রধানমন্ত্রী