crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে কিশোরগঞ্জে এনসিপির বর্ণাঢ্য সভা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৬, ২০২৫ ৬:৩৯ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জেলা ও উপজেলা ইউনিটের উদ্যোগে এক বর্ণাঢ্য সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান। প্রধান অতিথি ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, কেন্দ্রীয় সংগঠক খায়রুল কবির ও সাঈদ উজ্জ্বল এবং কেন্দ্রীয় সদস্য দিদার শাহ্ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সংগঠক ইকরাম হোসেন।

সভা শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন এবং জুলাই আন্দোলনের শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে।

এরপর সাংগঠনিক আলোচনা পর্বে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বক্তারা বলেন, জাতীয় নাগরিক পার্টি একটি আদর্শভিত্তিক গণমানুষের দল। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও গণতান্ত্রিক আন্দোলনে এনসিপি জনগণের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।

সভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। পুরো অনুষ্ঠানস্থলে ছিল উৎসবমুখর পরিবেশ। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

অনুষ্ঠান শেষে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে উজ্জীবিত হয়ে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ভবিষ্যৎ কর্মসূচি সফল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে গাঁ’জাসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে গাঁ’জাসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

ঝিনাইদহে লাইনে দাঁড়িয়ে ঘুষের টাকা ফেরত নেয়ার ছবি ও খবর টক অব দি টাউন

হোমনায় পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণ

ঘোড়াঘাটে ভ্যান চালক মেহেদুল হ’ত্যার দেড় মাস পর গ্রেফতার- ২

জামালপুরে চুরির ৫০টি মোবাইল ফোনসহ ৩ আসামী খুলনা ও যশোর থেকে গ্রেফতার

জামালপুরে চুরির ৫০টি মোবাইল ফোনসহ ৩ আসামী খুলনা ও যশোর থেকে গ্রেফতার

খুলনায় সর্বস্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতকরণে জেলা প্রশাসকের উদ্যোগ

খুলনায় সর্বস্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতকরণে জেলা প্রশাসকের উদ্যোগ

পাবনায় শিশু চুরির ঘটনায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার -২

কুমিল্লা-০২ হোমনা-মেঘনা আসনে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রদলের কমিটি গঠন

হোমনায় নবাগত ওসি’র মাদক বিরোধী প্রথম অভিযানে ৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার-৩