crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বড়পুকুরিয়া কয়লাখনিতে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৭, ২০১৯ ২:৫৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে বিদ্যুৎ সাবস্টেশনের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন শ্রমিক। রোববার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে ফুলবাড়ী উপজেলার বালিপাড়া গুচ্ছগ্রামের আকাশ ইসলাম (১৬) ও পার্বতীপুর উপজেলার হামিদপুর চৌগাছি গ্রামের দেবুড়া রায়ের ছেলে প্রশান্ত রায় (১৭)।

বড়পুকুরিয়া কয়লাখনি সূত্রে জানা গেছে, খনি এলাকার ভেতরে একটি বিদ্যুতের সাব-স্টেশনের নির্মাণ কাজ চলছিল। রোববার সকাল থেকে ছাদ ঢালাইয়ের কাজ চলাকালিন বিকাল সাড়ে ৪টার দিকে ছাদের প্রায় ২০ ফুট ভেঙ্গে পড়ে। এতে ছাদের নিচে কর্মরত ২ শ্রমিক চাপা পড়ে।খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। সন্ধ্যা ৬টায় তারা আকাশ ইসলাম নামে এক শ্রমিককে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটেছে।

স্থানীয় শ্রমিকরা জানান, ছাদের নিচে চাপাপড়া অপর শ্রমিক প্রশান্ত রায়ও মারা গেছেন। তবে তাকে সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।

এদিকে পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (প্রশাসন) মোস্তফা কামাল সাংবাদিকদের জানান, এ ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু ঘটেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কুষ্টিয়ায় জেলা পুুুলিশের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

প্রতিনিধি আবশ্যক

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় হামলা, বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট

ঠাকুরগাঁও নিখোঁজের ১৮ ঘণ্টা পর দুই সন্তান ও মায়ের হাত বাঁধা লা’শ উদ্ধার

ঝিনাইদহে সবজির তাপে পুড়ছে মানুষ !

সিরাজ পাটোয়ারীর মুক্তি চেয়েছে বাংলাদেশ কংগ্রেস

সারা দেশে করোনায় আরও ১২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০১৪

ডোমারে উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর ভোটযুদ্ধ

সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন,রংপুরের মতবিনিময় সভা

হোমনায় বর্ণাঢ্য় আয়োজনে আওয়ামী যুবলিগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত