crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৯:২৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ব্রহ্মপুত্র নদে গোসল করতে যাওয়া নি’খোঁজ শিক্ষার্থীদের মৃ’তদেহ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৯, ২০২৩ ৮:৩৮ অপরাহ্ণ

 

দিলীপ কুমার দাস, ময়মনসিংহ:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে ডু’বে যাচ্ছিল পৃথিবী নামের এক শিক্ষার্থী। এ সময় পৃথিবীকে বাঁচাতে নদে ঝাঁপ দেয় অপর শিক্ষার্থী ফয়সাল। এরপর নদে দুজনেই নি’খোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদেরকে মৃ’ত অবস্থায় উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে সোমবার উপজেলার উচাখিলা ইউনিয়নের বটতলা বালুর ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে।

নি’হত পৃথিবী উচাখিলা স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণিতে ও ফয়সাল ৯ম শ্রেণিতে পড়ালেখা করত।

স্থানীয়রা জানান, উপজেলার রাজিবপুর ইউনিয়নের উজানচর নওপাড়া (সীমারবুক) এলাকার সিরাজুল ইসলামের ছেলে পৃথিবী বটতলা বালুর ঘাটে গোসল করতে যায়। এসময় উজানচর নওপাড়া গ্রামের আবদুল কাদিরের ছেলে ফয়সাল নৌকায় বসেছিলেন। হঠাৎ ফয়সাল দেখতে পায় নৌকার পাশেই এক তরুণ নদীর পানিতে ডু’বে যাচ্ছে। এমতাবস্থায় ফয়সাল তাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেয়। এতে সেও নি’খোঁজ হয়। পরে স্থানীয়রা দীর্ঘ সময় উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দল দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর দু’জনের লাশ উদ্ধার করে।

ডুবুরি সফল চন্দ্র রায় জানান, প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজি করে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে সাথে সাথেই নিখোঁজদের উদ্ধারে ডুবুরি দল এনে তাদের খোঁজ করা হয়। চৌকস ডুবুরি দলের সদস্যরা নিখোঁজ একজনকে সন্ধ্যা ৭টা ১৯মিনিটের দিকে অন্যজনকে ৭টা ৪৫ মিনিটের দিকে মৃত অবস্থায় উদ্ধার করে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাছিনুর রহমান বলেন, নি’খোঁজ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় ১ কেজি গাঁজাসহ আটক-২

জামালপুরে ৫টি অবৈধ ড্রেজার মেশিন ধ্বং’স, ৫০ হাজার টাকা জরিমানা

জামালপুরে ৫টি অবৈধ ড্রেজার মেশিন ধ্বং’স, ৫০ হাজার টাকা জরিমানা

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহে জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

দুর্গাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে দিনব্যাপী কর্মশালা

দুর্গাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে দিনব্যাপী কর্মশালা

ডোমারে কলেজ ছাত্রীকে যৌ’ন হ’য়রানির দায়ে যুবক গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৯ ব্যবসায়ী গ্রেফতার

খন্দকার গোলাম মোস্তফা বাটুলের মৃত্যুতে রংপুর রিপোর্টার্স ক্লাবের শোক

নীলফামারীতে মিনা হত্যার লোমহর্ষক রহস্য উদঘাটন

ডোমারে মাদক ব্যবসায়ী রুপা হে’রোইনসহ ফের গ্রেফতার