crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ব্যক্তিগত গাড়িতে ঈদে গ্রামের বাড়ি যাওয়া যাবে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২২, ২০২০ ৫:৩৮ পূর্বাহ্ণ

মোঃ পারভেজ আলম, জেলা প্রতিনিধি, ঢাকা:

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দূরপাল্লার গণপরিবহণ সম্পূর্ণ বন্ধ। তবে কেউ চাইলে ঈদুল ফিতরে ব্যক্তিগত গাড়ি নিয়ে গ্রামের বাড়ি যেতে পারবে। এ কারণে ঈদের দুদিন আগে ঢাকার দুই প্রবেশ পথ ব্যক্তিগত গাড়ি প্রাইভেটকার ও মাইক্রোবাসের জন্য খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার সরকারের উচ্চমহল থেকে এ ধরনের একটি মৌখিক নির্দেশনা পুলিশের প্রতিটি রেঞ্জের ডিআইডি, পুলিশ সুপার (এসপি) এবং মেট্রোপলিটন শহরের উপ-কমিশনারদের (ডিসি) জানিয়ে দেওয়া হয়েছে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি সূত্রে জানা গেছে।
সূত্রটি থেকে আরো জানা যায়, গণপরিবহণ নয় ব্যক্তিগত গাড়ি নিয়ে ছুটিতে জরুরি কাজের জন্য কেউ যদি গ্রামের বাড়ি ফিরতে চায় তাহলে তাদের যেতে দিতে বলা হয়েছে। তাদের বাধা না দিতে পুলিশকে সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

এমন নির্দেশনার পর ‘ইন ও ‘আউটের ক্ষেত্রে গাবতলীতে পুলিশের দুটি চেকপোস্ট তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিরপুর ডিভিশনের দারুস সালাম জোনের এডিসি মাহফুজা আফরোজ লাকী।

তিনি জানান, আমরা নির্দেশনা পেয়েছি। রাত ১০টার দিকে চেকপোস্ট উঠিয়ে নেওয়া হয়েছে।
এই পুলিশ কর্মকর্তা বলেন, গণপরিবহণ সম্পূর্ণ বন্ধ থাকবে। কেউ যদি মাইক্রোবাস ও প্রাইভেটকার নিয়ে ঢাকা থেকে বের হয় বা প্রবেশ করে তাতে বাধা নেই। হেঁটে গেলেও বাধা নেই।

ঢাকার আরেক প্রান্তে যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলামও একই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, গণপরিবহণ সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে প্রাইভেটকার ও মাইক্রোবাসযোগে ইন-আউট করা যাবে।

তবে যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্ট আছে বলেও জানান তিনি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঘোড়াঘাটে উধাও হওয়া ট্রাক গাজীপুর থেকে উদ্ধার, চালক গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

পাবনা শহর উপজেলার ৫৫টি মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করেন এমপি প্রিন্স

ওয়াল্টনের মিলিয়নিয়ার অফার উপলক্ষে নাসিরনগরে শোভাযাত্রা

চকরিয়ায় বিনামূল্যে ওষুধ বিতরণ করলেন পৌরমেয়র আলমগীর চৌধুরী

দাউদকান্দিতে অর্ধ কোটি টাকার ক্যাবল নেটওয়ার্কের মালামাল লুটের অভিযোগ

পঞ্চগড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

হরিণবেড় বাজার পরিচালনা কমিটির সম্পাদক পদে মো: কাপ্তান মিয়া নির্বাচিত

সরিষাবাড়ী পৌর সভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মেয়র রোকন