crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বোদায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১৯, ২০২০ ২:২৮ অপরাহ্ণ

আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত সদস্যকে আটক করেছে থানা পুলিশ।তারা হলেন, জেলার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের মাথা ফাটা এলাকার সফিকুল ইসলামের ছেলে সাদিকুল ইসলাম (২০), আজিজনগর এলাকার নুরুল ইসলামের ছেলে নাহিদ হোসেন (১৯) ও একই উপজেলার শালবাহান ইউনিয়নের বোয়ালমারি এলাকার বিকাশ বর্মনের ছেলে উদয় বর্মন (২২)। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে একটি মাইক্রোবাসসহ তাদেরকে বোদা বাজার থেকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে বোদা বাজারে মাইক্রোবাস নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো ওই তিন জনসহ একদল ডাকাত। পরে পুলিশ ও লোকজনের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। এক পর্যায়ে একটি মাইক্রোবাস, বেশ কয়েকটি দেশীয় অস্ত্রসহ ওই চক্রের তিন সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। 

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার প্রস্তুতি চলছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে জেলেদের মাঝে নগদ অর্থ বিতরণ

হোমনায় বিআরডিবি চেয়ারম্যানকে অ*পহরণ ও মা*রধরের অভিযোগে মামলা, গ্রেফতার ১

তেঁতুলিয়ার ৭ ইউনিয়নের নবনিবার্চিত চেয়ারম্যান ও সদস্যগণের শপথ গ্রহণ

ফুলবাড়ীতে এলাকাবাসীর সহযোগিতায় চো*র চক্রের ১০ সদস্য আটক

ডোমারে পৌরমেয়র দানু’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১৬

আগামী কয়েক সপ্তাহের মধ্যে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু

অনন্য ভালোবাসায় সিক্ত হলেন কেএমপি’র বিদায়ী পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির (পিপিএম-সেবা)

এসএসসি পরীক্ষায় ফলাফল মনপুত না হওয়ায় মহেশপুরে ছাত্রের আত্মহত্যা

ঝিনাইদহে জাহেদী ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে ১ হাজার প্যাকেট খাদ্যসামগ্রী হস্তান্তর