crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বৈষম্য দূরীকরণের দাবিতে পঞ্চগড়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৮:২০ অপরাহ্ণ

 

আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি:
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহসহ প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূললক তথ্য ছড়িয়ে দেয়ার অভিযোগ তুলে পঞ্চগড়ে মানববন্ধন করেছে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এসময় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিরুদ্ধে নানা অ’নিয়মের অভিযোগ তুলে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীগণকে হয়রানির প্রতিবাদ জানানো হয়। একই সাথে সকল অ’নিয়ম দূরীকরণসহ চুক্তিভিত্তিক, অনিয়মিত কর্মচারীদের চাকুরি নিয়মিত করণের দাবি তোলা হয়। পরে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুত সমিতির মধ্যকার বৈষম্য দূরীকরণের দাবি জানিয়ে অন্তরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাঈদ।

পল্লী বিদ্যুৎ সমিতি ঠাকুরগাঁও এর পীরগঞ্জ জোনাল অফিসের ডিজিএম বাচ্চু মিঞা বলেন, ‘আজকে আমরা আমাদের কেন্দ্রীয় সমন্বয়কদের নির্দেশনায় সারা বাংলাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি একযোগে ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী নিয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করছি। এ কর্মসূচির উদ্দেশ্য আমাদের বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির মাঝে যে বৈষম্য আছে তা দূরী করণের দাবিতে আমরা নেমেছি। এর পরিপ্রেক্ষিতে আজকে আমরা প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্বারকলিপি প্রদান করেছি।’

মানববন্ধনের মাধ্যমে বক্তারা বিভিন্ন দাবি উপস্থাপন করে এবং তা দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতি ঠাকুরগাঁও এর পীরগঞ্জ জোনাল অফিসের ডিজিএম বাচ্চু মিঞা, এজিএম এইচআর মাহবুবুর রহমান, পঞ্চগড় জোনাল অফিসের ডিজিএম গোলাম রব্বানী, দেবীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মিজানুর রহমান, বোদা সাব জোনাল অফিসের এজিএম জয়নুল হক, আটোয়ারী সাব জোনাল অফিসের এজিএম তারিকুল ইসলামসহ ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ২ শতাধিক কর্মকর্তা ও কর্মচারী।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বিএনপির এখন এতই দৈন্যদশা যে তাদের সঙ্গে কেউ মেয়ের বিয়েও দিতে চাচ্ছে না : কুষ্টিয়ায় হানিফ (এমপি)

বগুড়ায় পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে দুদকের মামলা

ডিমলায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে আর্থিক সহায়তা ও সহায়ক উপকরণ বিতরণ

পাবনা চাটমোহরের বড়াল নদী রক্ষা আন্দোলন কমিটির নেতৃবৃন্দের ‘বড়াল নদী’র অংশ পরিদর্শন

পঞ্চগড়ে বিয়ে ভাঙতে গিয়ে প্রেমিক আটক

ডিএমপি’র উপকমিশনার হলেন ঝিনাইদহের সাজ্জাদুর রহমান

পুঠিয়ায় মুক্তিযোদ্ধার বাসায় অ’স্ত্র ঠেকিয়ে ডা’কাতি

মেঘনায় বিএনপির ইফতার আয়োজনের দায়িত্বে আওয়ামী লীগ নেতা, চরম ক্ষোভ বিএনপি নেতাকর্মীদের!

কলারোয়ায় অসহায় ছাত্রীকে সাইকেল উপহার দিলেন ওসি

অজানা রোগে আক্রান্ত পাবনার ২ ভাই আলাল ও আলামিন