crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বিএনপি চেয়ারপার্সনের বিদেশে যেতে আদালতের অনুমতি লাগবে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৪, ২০২১ ৯:৪৭ অপরাহ্ণ

 

মোঃ পারভেজ আলম, জেলা প্রতিনিধি, ঢাকা>>

করোনা আক্রান্ত হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার ০৩/০৫/২০২১ ইং সকালের দিকে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাই দল ও পরিবার উন্নত চিকিৎসার জন্য উনাকে বিদেশে নিতে চাচ্ছে।

অ্যাটর্নি জেনারেল এএম আমিনউদ্দিন জানিয়েছেন, খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যেতে হলে আদালতের সম্মতি লাগবে। সুপ্রিম কোর্টে নিজ কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আজ ০৫/০৫/২০২১ ইং একথা জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারা অনুযায়ী খালেদা জিয়াকে মুক্তি দিয়েছে সরকার। এখন এটা (বিদেশ নিতে) করতে গেলে আদালতে আসতে হবে।

তিনি আরও বলেন, ওনার (খালেদা জিয়ার) চিকিৎসা কতটুকু প্রয়োজন। বাংলাদেশে কী আছে, না আছে, সবকিছু দেখে সরকার বিবেচনা করবে। সরকার যদি প্রয়োজন মনে করে, যদি আইন অনুযায়ী প্রয়োজন হয়, তাহলে সরকার আদালতে আসবে। কারণ এটা তো সরকারি আদেশ, সরকারই এটা ঠিক করবে।

এদিকে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিতে চায় তার দল ও পরিবার। তার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিতে আগ্রহী বলে জানা গেছে। এজন্য সরকারের উচ্চ পর্যায়ে তার পরিবার ও বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, সোমবার রাতে খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে টেলিফোনে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার বিষয়ে আলাপ করেন। তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কেও স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বিএনপির এখন এতই দৈন্যদশা যে তাদের সঙ্গে কেউ মেয়ের বিয়েও দিতে চাচ্ছে না : কুষ্টিয়ায় হানিফ (এমপি)

ঝিনাইদহে করোনা প্রতিরোধে জরুরি সভা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে স্ত্রী স্বীকৃতির দাবিতে শ্বশুর বাড়িতে ৪৫দিন অবস্থান

ডোমারে ভোগ্যপণ্য সমিতির প্রতারকদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

শেখ হাসিনার পদত্যাগ মানে সংবিধানের চরম লঙ্ঘন : ওবায়দুল কাদের

ডোমারে ছাত্রলীগ নেতা সুজনসহ গ্রেফতার ৪

দিনাজপুরে জেলা প্রশাসনের আয়োজনে ১৩ তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাসিরনগরের চাতলপাড়ে ১৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এম এ হান্নান

ডোমারে পাওনা টাকা চাইতে গিয়ে স’ন্ত্রাসীদের হা’মলায় হোটেল মালিক আহত,থানায় অভিযোগ

শেরপুরের ঝিনাইগাতীতে তারুণ্যের উৎসব ২০২৫ এর শুভ উদ্বোধন