crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বানেশ্বরে মিষ্টির স্বাদ নিয়ে হরিচাঁদের নতুন যাত্রা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২১, ২০২৬ ৬:৪০ অপরাহ্ণ

 

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড় সংলগ্ন সারদা সড়কে ‘হরিচাঁদ মিঠাই ভান্ডার’-এর নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় আনুষ্ঠানিক ভাবে শাখাটির উদ্বোধন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

উদ্বোধন ঘিরে সকাল থেকেই বানেশ্বরের সারদা সড়কে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে নতুন শাখার কার্যক্রম শুরু হয়। পরে অতিথিরা প্রতিষ্ঠানটির মিষ্টান্ন পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ২০২১ সালে পুঠিয়ার নওয়াপাড়া এলাকায় ছোট পরিসরে ‘হরিচাঁদ মিঠাই ভান্ডার’-এর যাত্রা শুরু করেন পরিচালক পলাশ কুমার সূর্য। ক্রেতাদের আস্থা, ভালোবাসা ও ব্যবসায়িক সাফল্যের ধারাবাহিকতায় ধীরে ধীরে প্রতিষ্ঠানটির পরিধি বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় বানেশ্বরে চালু হলো প্রতিষ্ঠানটির পঞ্চম শাখা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রবীণ বিএনপি নেতা খলিলুর রহমান সরকার, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টো, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, বণিক সমিতির সাবেক সভাপতি আজিজুল বারি মুক্তা, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হযরত আলী সরকার, বানেশ্বর হাটের ইজারাদার রাসেল সরকার, বণিক সমিতির সভাপতি মতিউর রহমান, পুঠিয়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিনসহ স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রতিষ্ঠানের পরিচালক পলাশ কুমার সূর্য বলেন, “২০২১ সালে ছোট পরিসরে যাত্রা শুরু করেছিলাম। ক্রেতাদের ভালোবাসা ও সহযোগিতায় আজ আমরা পঞ্চম শাখা চালু করতে পেরেছি। ভবিষ্যতেও মান ও গুণগত মান বজায় রেখে ক্রেতাদের সেবা দিতে চাই।”

নতুন শাখায় বিভিন্ন ধরনের মিষ্টি, দইসহ নানা মিষ্টান্ন পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা। স্থানীয় ক্রেতাদের পাশাপাশি বানেশ্বর হয়ে চলাচলকারী মানুষ এবং আশপাশের এলাকার ক্রেতাদের চাহিদা পূরণে নতুন শাখাটি ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা। #

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পুলিশে থেকে কোনোভাবেই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকা যাবে না : আইজিপি

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ১৬৫ যাত্রীকে জরিমানা,সিগারেট জব্দ

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ১৬৫ যাত্রীকে জরিমানা,সিগারেট জব্দ

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

দেশজুড়ে বোমা ও বিস্ফোরক উদ্ধারের পর পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

রাজশাহীতে জামায়াতের ১০ নেতাকর্মী গ্রেফতার

ডোমার পৌরমেয়র’র নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ

ঝিনাইদহে অসহায় অসুস্থ শিক্ষার্থীর পাশে ছাত্রলীগ

আশুলিয়ায়‌ র্্যাব-৪ এর অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক১

আশুলিয়ায়‌ র্্যাব-৪ এর অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক১

প্রজাতন্ত্রের কর্মচারীদের তথ্য অধিকার আইন জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ: সিনিয়র সচিব