crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বরখাস্ত হলেন ঝিনাইদহের সাবেক ওসি মিজানুর রহমান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২২, ২০১৯ ৪:১০ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
মানবতা বিরোধী অপরাধ মামলার তদন্ত কর্মকর্তাকে ঘুষের প্রস্তাব করে সাময়িক বরখাস্ত হলেন ঝিনাইদহ সদর থানার সাবেক ওসি মিজানুর রহমান খান। সোমবার (২১ অক্টোবর) গ্রেফতার করা ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ রাজাকারের পক্ষে তদন্তকারীকে ঘুষের প্রস্তাব করেছিলেন তিনি। ইতোমধ্যে তাকে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্তি (ক্লোজ) করা হয়েছে। ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম মঙ্গলবার দুপুরে গনমাধ্যম কর্মীদের কাছে এখবর নিশ্চিত করেন।

পুলিশের একটি সূত্র জানায়, ঢাকার এ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মানবতা বিরোধী অপরাধ তদন্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক খান (বিপিএম সেবা পিপিএম) কে গত পহেলা এপ্রিল ঝিনাইদহ সদর থানার তৎকালীন ওসি মিজানুর রহমান খান ঘুষের প্রস্তাব করেন। ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ মিয়ার বিরুদ্ধে আনিত মানবতা বিরোধী অভিযোগ থেকে রক্ষার জন্য মোটা টাকা ঘুষের প্রস্তাব নিয়ে ওই হাসপাতালে যান ওসি মিজান। এ ঘটনায় মানবতা বিরোধী অপরাধ তদন্তকারীকে মোঃ আব্দুর রাজ্জাক খান নিজে সচিব জন নিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রনালয় বরাবর লিখিত অভিযোগ করেন। তদন্ত শেষে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে গত ৭ অক্টোবর ঝিনাইদহ সদর থানার তৎকালীন ওসি মিজানুর রহমান খানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জান্নাত লাভের দোয়া

ঘোড়াঘাটে মফিজুল মেম্বারের বিরুদ্ধে খাস জমি দ’খলের অভিযোগ

খুলনায় দুঃস্থদের পাশে দাঁড়ালো সম্প্রীতি ফোরাম

ঝিনাইদহে সওজের ২২ কোটি টাকার কাজে শুভংকরের ফাঁকি!

আমার লক্ষ্য জাতিকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া : সিইসি

সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে বড় হাতিয়ার: কিশোরগঞ্জে সেমিনার

কোভিট-১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি, সকলকে মাস্ক পরার অনুরোধ

গাজার হাসপাতালে ইসরাইলের হামলার নিন্দা ইরান দূতাবাসের

শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: ড. মুহাম্মদ ইউনূস

নেত্রকোনায় কাঁঠাল গাছ থেকে গৃহকর্মীর ঝু’লন্ত লা’শ উদ্ধার।

নেত্রকোনায় কাঁঠাল গাছ থেকে গৃহকর্মীর ঝু’লন্ত লা’শ উদ্ধার।