crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বগুড়ায় যৌন উত্তেজক সিরাপ বিক্রির অভিযোগে ব্যবসায়ীর জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১৮, ২০২০ ৯:৪১ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্কঃ  বগুড়ায় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ বিক্রি ও মজুদের অপরাধে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে শহরের কাঁঠালতলা ছাতাপট্টি এলাকায় ‘পান্না স্টোর’ নামের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা শুক্রবার দুপুরে শহরের কাঠাতলা ছাতাপট্টিতে অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধভাবে লাইসেন্স বিহীন ঔষধ , জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর মিসব্রান্ডেড ঔষধ বিক্রি ও মজুদ করার অপরাধে পান্না স্টোর এর মালিক মো. পান্নাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এসময় পান্না স্টোর থেকে অবৈধ যৌন উত্তেজক জিংসিং ও লায়ন ব্র্যান্ডের ৩৬০ বোতল সিরাপ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত সিরাপ বগুড়া জেলখানার পাশে ডাম্পিং স্টেশনে নিয়ে বুলডোজার দিয়ে গুড়িয়ে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বগুড়া জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম ও পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর শাহ আলী উপস্থিত ছিলেন।

বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাছিম রেজা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে পিকআপ ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

হরিণাকুন্ডু পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী নিয়ে অস্বস্তিতে আ’লীগ, দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা

সৈয়দপুরে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সংঘর্ষে আহত ২০,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

ঝিনাইদহে বিশ্ব এইডস দিবস পালিত

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় দিনাজপুরে জুলাই যোদ্ধাদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

ঝিনাইদহে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

দেবীগঞ্জে ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করার দায়ে যুবক গ্রেপ্তার

রংপুরে ভূমিদস্যু উচ্ছেদে আমরণ অনশনরত মশিউর সপরিবারে অসুস্থ, প্রতিবাদে মানববন্ধন

বিএনপি নেতা ইলিয়াস আলীর বিষয়ে বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

তিতাসে মাটি কাটতে বাধা দেওয়ায় গৃহবধূকে র*ক্তাক্ত জখম ও শ্লী*লতাহানি