crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ফতুল্লায় মাকে কু’পিয়ে হ’ত্যা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৩, ২০২৩ ৮:৩০ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
নারায়ণগঞ্জের ফতুল্লায় মধুমালা বেগম (৫৫) নামে এক নারীকে বঁটি দিয়ে কু’পিয়ে হ’ত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা রেলস্টেশন উকিলবাড়ি এলাকার সড়কে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত মধুমালার স্বামী নুরুল ইসলাম থানায় অভিযোগ করার পর পুলিশ ঘা’তক ছেলে সুমন মিয়াকে (৩৫) বঁটিসহ গ্রেফতার করে।

নিহতের স্বামী নুরুল ইসলাম বলেন, ‘পরিবার নিয়ে ফতুল্লার দাপা ইদ্রাকপুর রেলস্টেশন উকিলবাড়ি মোড় এলাকায় কামরুন নাহারের বাড়িতে ভাড়া থাকি। বাড়ির কাছে আমার ভাতের হোটেল আছে। আমরা স্বামী-স্ত্রী ওই হোটেল চালাই। আমার দুই ছেলে দুই মেয়ের মধ্যে সুমন দ্বিতীয় সন্তান। মানসিক ভারসাম্যহীন হওয়ায় সুমনকে তার স্ত্রী তালাক দিয়ে দুই কন্যাসন্তানসহ বাবার বাড়ি চলে গেছে। ছয় বছর আগে সুমনকে বিদেশে (ইরাক) পাঠানো হয়। সেখানে দুই মাস থেকে দেশে চলে আসে। রাতে হোটেল থেকে বাসায় ফেরার পথে সুমন ঘর থেকে বঁ’টি নিয়ে এসে রাস্তায় তার মাকে এলোপাতাড়ি কু’পিয়ে মুখ, হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জ’খম করে। এতে তার মা ঘটনাস্থলেই মারা যায়। এর পর সুমন বঁ’টি হাতে নিয়ে ঘরে গিয়ে খাটে শুয়েছিল।এ ঘটনায় থানায় সংবাদ দিলে পুলিশ এসে সুমনকে ঘর থেকে বঁ’টিসহ আটক করে এবং তার মায়ের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম বলেন, ‘মাকে খু’নের অভিযোগে ছেলেকে গ্রেফতার করা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে ছেলেকে ভারসাম্যহীন বলা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুর মেডিকেল থেকে আরও ৬ দালাল গ্রেফতার

রংপুরে হ’য়রানিমূলক মা’মলা ও পুলিশের উপস্থিতিতে ভাং’চুর ও লু’টপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

রংপুরে হ’য়রানিমূলক মা’মলা ও পুলিশের উপস্থিতিতে ভাং’চুর ও লু’টপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, ৫ জনের কারাদণ্ড ও ১ লাখ টাকার অধিক জরিমানা

জামালপুরে ৪৮ঘন্টায় করোনায় নতুন আক্রান্ত-৩৭, মৃত্যু-১

মালুমঘাটে ত্রি-মূখী সং’ঘর্ষে নি’হত-১,আ’হত-৬

মালুমঘাটে ত্রি-মূখী সং’ঘর্ষে নি’হত-১,আ’হত-৬

রংপুরে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী বিট পুলিশিং সমাবেশ

নাসিরনগরে জেলা পরিষদের উদ্যোগে মাস্ক, হ্যান্ডওয়াশ এবং সাবান বিতরণ

সমুদ্রের পানিতে হাত দিলেই মিলছে স্বর্ণ !

১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ

গৌরীপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মতবিনিময় ও ইফতার মাহফিল