crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১:৩৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

প্রেমের টানে ভারতীয় কিশোরী রংপুরে এসে পুলিশের হাতে আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৭, ২০২১ ১০:৫২ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : প্রেমের টানে ভারত থেকে বাংলাদেশ এসে পুলিশের হাতে ধরা খেলেন প্রীতি পন্ডিত নামে এক কিশোরী। আজ রবিবার দুপুরে প্রেমিক মিলন পালিয়ে গেলেও তার সহযোগীসহ ওই কিশোরীকে আদালতে হাজির করা হয়েছে। এর আগে শনিবার দুপুরে মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের নূরপুর বালাপাড়া এলাকার জনৈক লতিফুল ইসলামের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রংপুর সদর কোতয়ালি থানার ওসি (তদন্ত) মমতাজ আলী জানান, ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার মন্টু পন্ডিতের মেয়ে প্রীতি পন্ডিতের (১৭) সঙ্গে রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিণী ইউনিয়নের মহির উদ্দিনের ছেলে মিলনের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় ঘটে। এরপর দু’জনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই টানে গত ২৪ জুন ভারত থেকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আসে প্রীতি। গত কয়েকদিন ধরে রংপুরের সদ্যপুস্করিণী ইউনিয়নের পালিচড়া ফাজিল খা গ্রামে মিলনের বাড়িতে অবস্থান করছিল প্রীতি।

রংপুর সদর কোতয়ালি থানার ওসি (তদন্ত) আরো জানান, এ খবর পেয়ে শনিবার দুপুরে অভিযানে নামে পুলিশ। তবে পুলিশের অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় তারা। পরে মিলনের সহযোগী একই গ্রামের বাবলু মিয়ার ছেলে হাবিবুর রহমানকে (২৪) পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের নূরপুর বালাপাড়া এলাকার জনৈক লতিফুল ইসলামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তার করা হয় প্রীতি পন্ডিতকেও। এ ঘটনায় থানার এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে মানবপাচার আইনে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃত দুইজনকে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে জেলা পরিষদের উদ্যোগে মাস্ক, হ্যান্ডওয়াশ এবং সাবান বিতরণ

জগন্নাথপুরে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির দায়ে ২ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

খুটাখালীতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চকরিয়ায় নি’হত ৬ সহোদরের পরিবারকে  আর্থিক সহায়তা দিলেন ছাত্রলীগের নেত্রী তিলোত্তমা সিকদার

চকরিয়ায় নি’হত ৬ সহোদরের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন ছাত্রলীগের নেত্রী তিলোত্তমা সিকদার

ঝিনাইদহে সন্ত্রাসীদের অত্যাচারে বাড়িছাড়া ১৫ টি পরিবার , প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

ডোমারে ৪ গাঁজাখোর আটক, ভ্রাম্যামাণ আদালতে জেল

নওগাঁয় পুলিশ- বিএনপি সংঘর্ষ, আহত অর্ধশত

টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে ১০ হাজার পিস ই’য়াবাসহ আ’টক- ১

টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে ১০ হাজার পিস ই’য়াবাসহ আ’টক- ১

ডোমারে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ধ’র্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরী, ধ’র্ষক গ্রেফতার

ডোমারে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ধ’র্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরী, ধ’র্ষক গ্রেফতার

স্কুলছাত্রী সুমনা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে রংপুরে মানববন্ধন