crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুলিশ হ*ত্যাসহ সব অপরাধের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২৭, ২০২৬ ৯:২৯ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
৫ আগস্টের আগে ও পরে পুলিশ হ*ত্যাসহ সব প্রাণহানির ঘটনার তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদরদপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

৫ আগস্টের ঘটনা উল্লেখ করে আইজিপি বলেন, ‘ওই সময় পুলিশসহ অনেক মানুষ নিহত হয়েছেন। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং আইনে যা বিধান রয়েছে, সে অনুযায়ী বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে দেশের ইতিহাসে একটি সেরা নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছে।’

আইজিপি বলেন, ‘একটি শান্তিপূর্ণ ও সভ্য সমাজ গঠনে নাগরিকদেরও আইন মেনে চলা জরুরি। তরুণদের হঠাৎ রাস্তায় নেমে অবরোধ সৃষ্টি করার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এতে সামগ্রিকভাবে সমাজের ক্ষতি হয় বলেও তিনি মন্তব্য করেন।’

তিনি বলেন, ‘দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, অন্যদিকে অর্থ পা*চারের কারণে ব্যাংকিং খাতও চাপে রয়েছে। এসব কারণে কিছু তরুণ মাদক ও ছি*নতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ছে। এ বিষয়ে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’ বলেও জানান তিনি।’

জ্বালানি তেলের কা*লোবাজারি প্রসঙ্গে আইজিপি বলেন, ‘সীমিত পরিসরে তেল সংগ্রহ করে বাড়তি দামে বিক্রি করে বড় ধরনের লাভ সম্ভব নয়। এ বিষয়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তনের প্রয়োজন রয়েছে।’

তিনি আরও জানান, ‘ঢাকাসহ সব বিভাগীয় শহরকে ‘স্মার্ট’ ও ‘সেফ সিটি’ হিসেবে গড়ে তুলতে পুলিশের পক্ষ থেকে সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছে এবং এ সংক্রান্ত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

এদিকে, জামিন পাওয়ার পরও আওয়ামী লীগ নেতাদের অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে রাজশাহী রেঞ্জের ডিআইজির দেওয়া একটি চিঠি নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইজিপি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে কোন্দলের মধ্য দিয়ে যুবদলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

নাসিরনগরে দুঃস্থ ও অসহায়দের মধ্যে নগদ টাকা ও ঈদবস্ত্র বিতরণ

হোমনায় গৃহবধূর ঝু’লন্ত লাশ উদ্ধার, ভিকটিমের পরিবারের দাবি তাকে হ’ত্যা করা হয়েছে

হোমনায় গৃহবধূর ঝু’লন্ত লাশ উদ্ধার, ভিকটিমের পরিবারের দাবি তাকে হ’ত্যা করা হয়েছে

পুলিশ এদেশের শান্তি ও নিরাপত্তার জন্য অপরিহার্য : জামালপুরে স্বরাষ্ট্রমন্ত্রী

করিমগঞ্জে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে সংহতি সমাবেশ

শৈলকুপায় ১২’শ পরিবারের মাঝে সংসদ সদস্য’র খাদ্যসামগ্রী বিতরণ

Music is Passion

দাউদকান্দিতে আবুল কালাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন

গাইবান্ধায় ব্রেইন টিউমারে আক্রান্ত শিশু সোলাইমানকে বাঁচাতে মানবিক আর্থিক সাহায্যের আবেদন

কুমিল্লা উত্তর জেলা আ’ লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা