crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় জামায়াতের বিক্ষোভ, সরকারের ব্যর্থতার অভিযোগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৬, ২০২৬ ৭:৫২ অপরাহ্ণ

 

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়ায় সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় রাজশাহীর বানেশ্বর বাজারে জেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা সহকারী সেক্রেটারি নুরুজ্জামান লিটনের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মইনুল হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা শূরা ও কর্মপরিষদের সদস্য মাওলানা জিন্নাত আলী, রাজশাহী পূর্ব জেলার বিভিন্ন উপজেলার আমীর, ইউনিয়ন পর্যায়ের আমীরসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা-কর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে স*ন্ত্রাস ও না*শকতামূলক কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তাঁরা। #

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পুষ্টিগুণ ঠিক রাখতে ফসল সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিতে হবেঃ প্রধানমন্ত্রী

পুষ্টিগুণ ঠিক রাখতে ফসল সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিতে হবেঃ প্রধানমন্ত্রী

‘নবপুষ্পের কলরবে জাগিবো মোরা, বসন্তের কলতানে মাতিবে ধরা’ শ্লোগানে কসাসের বসন্তবরণ ও পিঠা উৎসব

শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

পঞ্চগড়ে ভুয়া মেডিকেল টেস্ট, ৫০ হাজার টাকা জরিমানা

নীলফামারীতে ত্রাণের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

পঞ্চগড়ে বাটোয়ারা মামলা করায় বাড়ি ছাড়া ৮ পরিবার, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

নীলফামারী আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন

সরকারি সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করার নির্দেশ আইজিপি’র

কেএমপি’র অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে পিতাকে ‘হত্যার’ দায়ে পুত্রের আমৃত্যু কারাদণ্ড