crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় জমির ন্যায্য মূল্য নির্ধারণে গণশুনানি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৯, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ণ

 

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি।।
জমি কেনাবেঁচায় সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং এলাকার বাস্তব বাজারদরের সঙ্গে সরকারি নির্ধারিত মূল্য সামঞ্জস্যপূর্ণ করতে রাজশাহীর পুঠিয়ায় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা সাধারণ মানুষ নিজেদের এলাকার মৌজাভিত্তিক জমির প্রকৃত দরদাম ও মূল্যসংক্রান্ত মতামত তুলে ধরেন।

রোববার (২৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা অডিটরিয়ামে পুঠিয়া উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের উদ্যোগে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে উপজেলার বিভিন্ন এলাকার জমির প্রকৃত বাজারমূল্য, মৌজাভিত্তিক দরদাম এবং জমি কেনাবেচার ক্ষেত্রে বিদ্যমান বাস্তবতা নিয়ে আলোচনা হয়। উপস্থিত ব্যক্তিদের মতামত ও প্রস্তাবগুলো আমলে নিয়ে পরবর্তী সময়ে জমির মূল্য নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে গণশুনানিতে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে কয়েক দিন ধরে মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালানো হয়। জমির মূল্য নির্ধারণে শুধু দাপ্তরিক তথ্য নয়, বরং স্থানীয় মানুষের অভিজ্ঞতা ও বাস্তব বাজারদরকে গুরুত্ব দিতেই এ আয়োজন করা হয়।

পুঠিয়া উপজেলা সাব-রেজিস্ট্রার মাসুদ রানা বলেন, ‘আজকের গণশুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের মতামতের ভিত্তিতেই জমির মূল্য নির্ধারণ করা হবে, যা আগামী তিন বছর কার্যকর থাকবে। তাই সবার মতামত নেওয়ার জন্য এ আয়োজন। কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়টি বিবেচনায় রেখেই সরকার এ ব্যবস্থা চালু করেছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান বলেন, “সম্পত্তি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তি যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে লক্ষ্যেই গণশুনানির আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষের মতামত ও এলাকার বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে জমির মূল্য নির্ধারণ করা হবে।”

গণশুনানিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। #

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

২৪ এর বিজয় আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে: নাহিদ ইসলাম

বঙ্গবন্ধু হকার্স মার্কেট নির্মাণপূর্বক রংপুরের অবহেলিত হকার্সদের পুনর্বাসনের দাবিতে বাংলাদেশ হকার্স লীগের স্মারকলিপি প্রদান

দিনাজপুরে বিভাগীয় পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

আফগানদের উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা বাংলাদেশের

বেসরকারি টেলিভিশন এনটিভি’র কুষ্টিয়াস্থ ক্যামেরা পারসন সারফু’র মহানুভবতা

কেএমপি’র অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

পদোন্নতি আছে,পদায়ন নেই ২৩০ পুলিশ সুপারের

ঝিনাইদহে জমজমাট পিঠা উৎসব ও ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝিনাইদহে করোনার টিকা গ্রহণে ইয়ুথ সোসাইটির উদ্যোগে ফ্রি-রেজিস্ট্রেশন

জামালপুরে দিনব্যাপী কবি মিলন মেলায় অনুষ্ঠিত হলো এক অনবদ্য কবিতা উৎসব