crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পিলখানা হ’ত্যাকাণ্ডে চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরি পুনর্বহালের দাবিতে স্মারকলিপি প্রদান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ৮:৫৭ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি:
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পরিকল্পিত ষড়যন্ত্রের কারণে ঢাকার পিলখানায় সংঘটিত হ’ত্যাকাণ্ডের দায় চাপিয়ে দিয়ে বিডিআর সদস্যদের চাকুরিচ্যুত করার অভিযোগ তুলে সেই চাকুরি পুনর্বহাল করার দাবিতে পঞ্চগড়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে পঞ্চগড় জেলা প্রশাসকের মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।

এর আগে পঞ্চগড় জেলার চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা শহরের ডোকরোপাড়া এলাকায় পুলিশ সুপার কার্যালয়ের সামনে জমায়েত হয়। সেখান থেকে একটি র‍্যালি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

সাবেক বিডিআর সদস্যরা বক্তব্যে বলেন, একটি পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে ঢাকার পিলখানায় হ’ত্যাকাণ্ড ঘটানো হয়। এর পর সেই দায় আমাদের বিডিআর সদস্যদের উপর দেয়া হয়। সেসময় চাকুরিচ্যুত করে অনেককে গ্রেফতার করা হয়। এরপর থেকে আমরা মানবেতর জীবন যাপন করছি। অনেক সহকর্মী ভাই বন্দি থাকা অবস্থায় এই ১৫ বছরে মৃত্যুবরণও করেছে। আমরা এসকল ঘটনার বিচার দাবি করছি। একই সাথে আমাদের চাকুরি পুনর্বহাল করাসহ কারাবন্দি ভাইদের মুক্তির দাবি জানাচ্ছি।

পরে জেলা প্রশাসক সাবেত আলীর হাতে “২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর পিলখানা সংঘটিত সুপরিকল্পিত হ’ত্যাকাণ্ডকে তথাকথিত বি’দ্রোহ সংজ্ঞায়িত না করে পরিকল্পিত হ’ত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করা, ঘটনার পরিপ্রেক্ষিতে গঠিত সকল প্রহসনের বিশেষ আদালতকে নির্বাহী আদেশে বাতিল করা, চাকুরিচ্যুত সকল পদবিসহ বিডিআর সদস্যকে সুযোগ- সুবিধাসহ চাকুরিতে পুনর্বহাল করাসহ ৯ দফা দাবি সম্বলিত এবং হাবিলদার শহীদুর রহমানের স্বাক্ষরিত একটি স্বারকলিপি তুলে দেন সাবেক বিডিয়ার সদস্যরা। একই সময়ে বিডিয়ার সদস্যদের সেই স্মারকলিপি প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেয়া হবে বলে জানান জেলা প্রশাসক সাবেত আলী।

এসময় উপস্থিত ছিলেন তৎকালিন সাবেক বিডিআরের হাবিলদার শহীদুর রহমান, সাবেক বিডিআর সদস্য হাবিলদার হকিকুল ইসলাম, হাবিলদার আশরাফুল ইসলাম, হাবিলদার মাহাবুব আলম, হাবিলদার রুহুল আমিন, সিপাহী শুকুর আলী, সালেহ আকরামসহ জেলার ৫ উপজেলার চাকুরিচ্যুত সাবেক বিডিয়ার সদস্যরা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি ও মা’দকসেবী গ্রেফতার, ২ টি মোটরসাইকেল জব্দ

নীলফামারীতে ওসি’র অপসারণ ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

পঞ্চগড়ে পূজা উপলক্ষে ৬ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

এআইজি (অপারেশন) সাঈদ তারিকুল হাসানের অকাল মৃত্যুতে আইজিপি’র শোক

পাবনায় অফিসের মধ্যে গলায় ফাঁস নিয়ে ঝাড়ুদারের আত্মহত্যা

গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

হোমনার কৃতী সন্তান ডা. মো. তারিকুল ইসলাম সুমনের এমডি ডিগ্রি অর্জন

ঘনিয়ারচর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কনস্টেবল প্রার্থীদের যে জরুরি বার্তা দিল পুলিশ সদর দপ্তর

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসরের ছয় মাসের মধ্যে অবসরকালীন সুবিধা প্রদানের নির্দেশ