crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পিআইবি’র মহাপরিচালক শাহ আলমগীরের মৃত্যুতে স্পিকারের শোক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৮, ২০১৯ ৩:২৮ অপরাহ্ণ

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।ফাইল ছবি

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক ও সিনিয়র সাংবাদিক শাহ আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বৃহস্পতিবার এক শোক বার্তায় স্পিকার বলেন, ‘শাহ আলমগীরের মৃত্যুতে জাতি একজন দেশবরেণ্য সাংবাদিককে হারালো। তিনি সংবাদ মাধ্যমের এক নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব এবং আজীবন সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। প্রতিথযশা এই সাংবাদিকের মৃত্যুতে বাংলাদেশের সংবাদপত্র অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি হল’।

স্পিকার মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। অপরদিকে, শাহ আলমগীরের মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো: ফজলে রাব্বী মিয়া এমপি এবং চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি গভীর শোক প্রকাশ করেছেন।

এর আগে পৃথক দুইটি বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক ও সিনিয়র সাংবাদিক শাহ আলমগীরের মৃত্যুতে শোক প্রকাশ করেন। বিশিষ্ট সাংবাদিক ও পিআইবি মহাপরিচালক শাহ আলমগীর বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি গত ২১ আগস্ট হাসপাতালে ভর্তি হন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যা এবং আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চকরিয়ায় বড়দিনকে ঘিরে চলছে উৎসবের আয়োজন

পর্দা কেনার দুর্নীতির কাছে বালিশ হেরে গেছে : ফখরুল

হোমনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমানের দাফন সম্পন্ন

হোমনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমানের দাফন সম্পন্ন

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

নাসিরনগরে আম পাড়তে গিয়ে প্রাণ হারালেন ছাত্রদল নেতা মোশারফ

রংপুর সিটিমেয়র টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারতের উদ্যেশ্যে রওয়ানা দিয়েছেন

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে আরও ৬ জন আটক

বিএনপির পর নতুন কর্মসূচি ঘোষণা করল জামায়াত

ঝিনাইদহে বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের কমিটি গঠন

হোমনায় ডাক্তারসহ আরো ৩ জন করোনায় আক্রান্ত