crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পাবনার চাটমোহরে অধ্যক্ষের বিরুদ্ধে ৪১ জন শিক্ষকের থানায় জিডি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৫, ২০১৯ ৩:৫৭ অপরাহ্ণ

 পাবনা প্রতিনিধি :

  পাবনার চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে চাটমোহর থানায় সাধারণ ডায়েরি হয়েছে। মঙ্গলবার বিকেলে জীবনের নিরাপত্তা চেয়ে একই কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা এ জিডি করেন। জিডিতে অধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন বিভাগের শিক্ষকদের প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়। জিডির আবেদনে মোট ৪১ জন শিক্ষক স্বাক্ষর করেন।

জিডি সূত্রে জানা গেছে, সরকারিকরণের পদ সৃজনের তথ্য ছকে, অধ্যক্ষের প্রত্যয়ন পত্রে, মন্তব্যে মিথ্যা তথ্য প্রদান, ফাইলে প্রয়োজনীয় সকল কাগজপত্র সরবরাহ না করাসহ অধ্যক্ষের সার্বিক অসহযোগিতার কারণে গত ৯ মে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমারের কাছে ওই কলেজের বিভিন্ন বিভাগের মোট ৫১ জন শিক্ষক অধ্যক্ষের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন। এরপরেই ক্ষিপ্ত হয়ে অধ্যক্ষ মিজানুর রহমান এবং তার কিছু অনুসারী ওই শিক্ষকদের প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ। পরে ভুক্তভোগী শিক্ষকরা মঙ্গলবার বিকেলে জীবনের নিরাপত্তা চেয়ে চাটমোহর থানায় অধ্যক্ষসহ মোট ১২ জনকে অভিযুক্ত করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নং-৫১১।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে সরকারিভাবে বোরো ধান ক্রয়ের উদ্বোধন

নাসিরনগরে সরকারিভাবে বোরো ধান ক্রয়ের উদ্বোধন

ঈশ্বরগঞ্জের বৈরাটী আলিম মাদরাসার শিক্ষক শাহজাহান ‘ভুয়া’ কাগজপত্র জমা দিয়ে অধ্যক্ষ হওয়ার দাবি

ঈশ্বরগঞ্জের বৈরাটী আলিম মাদরাসার শিক্ষক শাহজাহান ‘ভুয়া’ কাগজপত্র জমা দিয়ে অধ্যক্ষ হওয়ার দাবি

শৈলকুপা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের অনিয়ম-দুর্নীতি তদন্তের নির্দেশ

ডোমারে নন এমপিওভুক্ত শিক্ষকদের মাঝে প্রনোদনা বিল বিতরণ

ঝিনাইদহে জমজমাট পিঠা উৎসব ও ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত

খুলনায় প্রগতী মাধ্যমিক বিদ্যাপীঠের অ’বৈধ নিয়োগ বাতিল ও দু’র্নীতিবাজদের শাস্তির দাবিতে মানববন্ধন

ফলোআপ

ডোমারে জ্বীনের বাদশা সাইফুলের সহযোগী মাহফুজ গ্রেফতার

ডোমারে ঘুর্ণিঝড়ে গাছের নিচে চাপা পড়ে ইউপি চেয়ারম্যানের ভাইয়ের মৃত্যু, আহত ৬

ডোমার পৌর জাতীয় পার্টির ওয়ার্ড কমিটি গঠন।