crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশনে ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৫, ২০১৯ ২:৩৫ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি :

পাবনার ঈশ্বরদী রেলওয়ের দুইশো অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে পাকশী বিভাগীয় রেলওয়ের উচ্ছেদকারী দল বাজারের মাহবুব আহমেদ খান স্মৃতি মঞ্চ, বুকিং কাউন্টার ও জংশন ষ্টেশন এলাকায় গড়ে ওঠা স্থাপনাগুলোতে অভিযান শুরু করে। এগুলোর বেশির ভাগ দোকান। বেলা ১ টার মধ্যে এখানে দোকানঘর ও একটি ছোট হোটেল ভাঙা হয়।

পশ্চিমাঞ্চল রেলওেয়ের পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।এতে সহযোগিতা করেন পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আহসান উল্লাহ ভূঁইয়া।

নুরুজ্জামান সংবাদমাধ্যমকে জানান, সকাল ৭টা থেকে অভিযান শুরু হয়েছে। দুপুর ১টা পর্যন্ত দুইশো স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ হওয়া স্থাপনার মধ্যে রয়েছে কাঁচা, পাকা বিভিন্ন ধরনের দোকান।

অভিযানে পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) আবদুল্লাহ আল মামুন, পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনোয়ার হোসেন, পাকশী বিভাগীয় সংকেত ও প্রকৌশলী (ক্যারেজ) মমতাজুল ইসলাম, পাকশী বিভাগীয় সংকেত প্রকৌশলী (লোকো) অশীষ কুমার মন্ডল, পাকশী বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী খায়রুল ইসলাম, পাকশী বিভাগীয় সংকেত ও টেলি যোগাযোগ প্রকৌশলী রুবাইয়েত শরীফ প্রান্ত, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সাজেদুল ইসলাম বাবু, রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (চৌকি) ঈশ্বরদীর ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আহমেদ ও ঈশ্বরদী জংশন স্টেশনের সুপারিনটেনডেন্ট মহিউল ইসলাম উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ডিআরএম আহসান উল্লাহ ভূঁইয়া বলেন, ঈশ্বরদীতে রেলওয়ের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার অভিযান চালিয়েছেন তারা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় প্রবাসীর স্ত্রীর বাসায় সাব-রেজিস্ট্রি অফিসের পিয়নের রহস্যজনক ‘মৃত্যু’

‘‌সাংবাদিক ছাড়া কোনো সমাজ ও গণতন্ত্র চলতে পারে না’

নীলফামারীতে ৩লাখ ১৪২জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

শৈলকুপায় পেঁয়াজের পাতাপচা রোগ: চাষিরা দিশেহারা

ঈদের জামাতের জন্য প্রস্তুত কিশোরগগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান

চকরিয়ার এহেছান হুজুর আর নেই

পাবনার চাটমোহরে জমে উঠেছে ঈদ বাজার,কেনা কাটায় ব্যস্ত সব বয়সের নারী-পুরুষ

মা’দকাসক্তি চিকিৎসাসেবার অ’পপ্রচার বন্ধে রিহ্যাব সেন্টার এসোসিয়েশন রংপুরের সংবাদ সম্মেলন

মা’দকাসক্তি চিকিৎসাসেবার অ’পপ্রচার বন্ধে রিহ্যাব সেন্টার এসোসিয়েশন রংপুরের সংবাদ সম্মেলন

পাবনায় শিশু চুরির ঘটনায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার -২

নাসিরনগরে দুঃস্থ ও অসহায়দের মধ্যে নগদ টাকা ও ঈদবস্ত্র বিতরণ