crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পাবনার ঈশ্বরদীতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে মে দিবস পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১, ২০১৯ ৪:১১ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি : নানা কর্মসূচীর মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে মে দিবস পালন করা হয়েছে।

আজ বুধবার (০১ মে) সকালে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে ঈশ্বরদীতে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভার আয়োজন করা হয়। স্ব-স্ব প্রতিষ্ঠান চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা।

এদিকে পাবনা জেলা ট্রাক- ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ভাষা প্রামানিক ও সাধারণ সম্পাদক আলহাজ্ব তহুরুল ইসলাম মানিক, জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ ঈশ্বরদীর সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ঈশ্বরদী উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি অপূর্ব দে অপু ও সাধারণ সম্পাদক সোহেল রানা, জাতীয় শ্রমিকলীগ ঈশ্বরদী আঞ্চলিক শাখা, পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ঈশ্বরদী উপজেলা শাখা, বে-সরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন বর্ণাঢ্য র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

এছাড়া বিভিন্ন সংগঠনের উদ্যোগে মসজিদে মসজিদে মিলাদ মাহফিল ও দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলহাজ্ব তহুরুল ইসলাম মানিক বলেন, পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। শ্রমিকের স্বার্থ রক্ষা এবং অধিকার আদায়ের দাবিতে সারা বিশ্বের শ্রমজীবী মানুষ ব্যাপক কর্মসূচি পালন করে থাকে।

১৮৮৬ সালের পহেলা মে শিকাগোর রাস্তায় ঘটে যাওয়া ঘটনাবলি থেকে এ দিবসের উৎপত্তি। সেদিন আট ঘন্টার শ্রম, মজুরি বৃদ্ধি, কাজের উন্নত পরিবেশ ইত্যাদি দাবিতে শ্রমিক সংগঠন শিল্প ধর্মঘটের ডাক দিয়েছিল।অত্যন্ত বর্বরপন্থায় সে ধর্মঘট দমন করা হয়। এতে ১১ জন শ্রমিক প্রাণ হারান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দেবীগঞ্জে শেখ রাসেল উচ্চ বিদ্যালয়ে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি

পুলিশ একাডেমি থেকে পালালেন ডিআইজি এহসানুল্লাহ

মধুপুরে দৃষ্টিহীন আয়শা পেলেন প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ঘর

ডোমারে অটোবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

পরশুরাম সীমান্তে বিএসএফের গু*লিতে দুই বাংলাদেশি নিহত

রোমাঞ্চকর ফাইনালে বিন্যাটি ইউনিয়নকে হারিয়ে কিশোরগঞ্জ সদর গোল্ডকাপ চ্যাম্পিয়ন রশিদাবাদ

পঞ্চগড়ে বিকাশের বিরুদ্ধে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় দালালসহ যুবতী ধরা

হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় দুর্নীতি বিরোধী জাতীয় বির্তক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন

করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির প্রচারণা ও মাস্ক বিতরণ করছেন আই,এইচ সেবা প্রতিষ্ঠান