crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পাবনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নজরুল সম্মেলন শুরু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৬, ২০১৯ ৩:৪০ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি :  পাবনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন ও আট দিনব্যাপি জেলা বইমেলা।

এ উপলক্ষে আজ শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় শহরের স্বাধীনতা চত্বর’র সামনে থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিণ করে।পরে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি।

পাবনার জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. বিশ্বজিৎ ঘোষ, জাতীয় গ্রন্থাগারের পরিচালক শওকত আলী, কবি নজরুল ইনস্টিটিউট এর নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক ভূঞা, সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ ড. হুমায়ন কবির মজুমদার, ভারপ্রাপ্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাফিউল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর কামরুজ্জামান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন, কবি নজরুল ইনস্টিটিউটের সচিব ও প্রকল্প পরিচালক মো: আব্দুর রহিম।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, নজরুল ইনস্টিটিউট ও জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে এবং জেলা প্রশাসনের আয়োজনে মেলায় ৪৪টি স্টল বসেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইঞ্জিন বিস্ফোরিত হয়ে অগ্নিদগ্ধ -৫

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

শৈলকুপা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

ঝিনাইদহে ৩ দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু

হারানোর তালিকায় বাদল দিনের চিরচেনা কদম ফুল

দাউদকান্দির বরকোটা স্কুল অ্যাণ্ড কলেজে অতিরিক্ত ভর্তি ফি আদায়ের অভিযোগ

দাউদকান্দির বরকোটা স্কুল অ্যাণ্ড কলেজে অতিরিক্ত ভর্তি ফি আদায়ের অভিযোগ

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দখল করে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

কেএমপি’র খানজাহান আলী থানার অভিযানে হ’ত্যা মামলার আসামী গ্রেফতার, লুণ্ঠিত ভ্যান উদ্ধার

মানব সভ্যতার ইতিহাসে নবী করীম (সা.) এর আবির্ভাব এক অসাধারণ ও অবিস্মরণীয় ঘটনা -ধর্ম প্রতিমন্ত্রী

মানব সভ্যতার ইতিহাসে নবী করীম (সা.) এর আবির্ভাব এক অসাধারণ ও অবিস্মরণীয় ঘটনা -ধর্ম প্রতিমন্ত্রী

পুঠিয়ায় নছিমন–অটোরিক্সা সং*ঘর্ষে অটোচালক নিহত