crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৬:৫১ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি।।
মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর করার দাবিসহ আট দফা দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রাররা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রার সমিতি পঞ্চগড়ের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে দেশে বিয়ের ক্ষেত্রে ছেলেদের ন্যূনতম বয়স ২১ বছর এবং মেয়েদের ১৮ বছর নির্ধারণ করা হয়েছে। তাদের দাবি, বিশ্বের বিভিন্ন দেশে ছেলেদের ১৮ বছর এবং মেয়েদের ১৬ বছর বয়সে বিয়ের সুযোগ রয়েছে। বাংলাদেশেও বাস্তবতার নিরিখে বিয়ের বয়স পুনর্নির্ধারণ করা প্রয়োজন। বিয়ের বয়স বেশি হওয়ায় অনেক ছেলে-মেয়ে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ছে। এতে সামাজিক নানা সমস্যা তৈরি হচ্ছে এবং বাল্যবিয়ের প্রবণতাও বাড়ছে বলে দাবি করেন তারা।

মানববন্ধন থেকে নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বহাল রাখা, মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর নির্ধারণ, নিকাহ রেজিস্ট্রারদের অবসরের বয়স ৬৭ থেকে বাড়িয়ে ৭৫ বছর করা এবং পিতার অবর্তমানে পুত্রকে নিকাহ রেজিস্ট্রার হিসেবে নিয়োগের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের হ*য়রানি বন্ধ, ডিও লেটার প্রথা বন্ধ, বিবাহ রেজিস্ট্রারদের ফি বৃদ্ধি এবং বিবাহ ও তালাকের ক্ষেত্রে নোটারি পাবলিকের হলফনামা প্রথা বন্ধ করার দাবি জানান তারা।

কর্মসূচিতে মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রার সমিতি পঞ্চগড়ের সভাপতি এ আর এম শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ মো. হাবিবুর রহমান, সদর উপজেলা কমিটির সভাপতি আরাফাত ইদ্রিস ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, বোদা উপজেলা শাখার সভাপতি মাশরুল আলম রাজু, আটোয়ারী উপজেলা শাখার সভাপতি আব্দুল মোতালেব, দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শামসুল আলম এবং তেঁতুলিয়া উপজেলা শাখার সভাপতি আজমত আলীসহ বিভিন্ন উপজেলার নিকাহ রেজিস্ট্রাররা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপির লবণচরা থানা পুলিশের অভিযানে ৫৮ কেজি গাঁ*জাসহ আটক ২

দিনাজপুর সদর-৩ আসনে খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা করায় জিয়া হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

হোমনায় এলপি গ্যাস সিলিণ্ডার থেকে অগ্নিকাণ্ডে তিনটি ঘর পুড়ে ছাই,কয়েক লাখ টাকার ক্ষতি

হোমনার আবাসন প্রকল্পের ৪৫ টি পরিবারের মাঝে ঈদের নতুন জামা বিতরণে ইউএনও

বাতিল করা হলো শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী-এমপিদের লাল পাসপোর্ট

আটোয়ারীতে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

পঞ্চগড়ে রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগ

কেউ ভ্যাকসিন থেকে বাদ যাবে না : প্রধানমন্ত্রী

পূর্বের রেকর্ড ছাড়িয়ে এবার পাগলা মসজিদের দান বাক্সে মিলল সাড়ে ৫ কোটির অধিক টাকা

রমজানে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে সরকার