crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে বিচারককে জু’তা নি’ক্ষেপ করার অপরাধে এক নারী আসামীর ২ মাসের কারাদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৭, ২০২৪ ৯:৫৩ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে বিচারককে জু’তা নি’ক্ষেপ করার অপরাধে মিনারা আক্তার নামের এক নারী আসামীকে দুই মাসের বিনাশ্রম কা’রাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান এ আদেশ দেন।বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী ( অতিরিক্ত) শাহাদুদ জামান সুমন।

দ’ণ্ডপ্রাপ্ত আসামী সদর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার মৃত ইয়াকুব আলীর মেয়ে।এর আগে গত বছরের ১১ ডিসেম্বর আদালত অ’বমাননা ও হট্টগোল করার অভিযোগ তুলে মিনারা আক্তারকে আসামী করে আদালতের কর্মচারী তাজুল ইসলাম বাদী হয়ে সিআর(নালিশি)মামলা দায়ের করেন।

জানা যায়,জমিজমা সংক্রান্ত জেরে গত বছরের ৫ ডিসেম্বর সদর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় মো. ইয়াকুব আলী ও তার ভাই আব্দুল জব্বার, মমিন, মকছেদ এর সাথে মা’রামারির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় ইয়াকুব আলী। এ ঘটনায় তার মেয়ে মোছা. মিনারা আক্তার বাদী হয়ে সদর থানায় ১৯ জনকে আসামি করে একটি হ’ত্যা মামলা দায়ের করে। ১১ ডিসেম্বর আদালতে আসামি পক্ষ আত্মসমর্পন করে জামিন আবেদন করলে,বিচারক অলরাম কার্জি ১৬ জনকে অন্তবর্তীকালীন জামিন দেন। এতে বাদী সংক্ষুব্ধ হয়ে বিচারককে উদ্দেশ্য করে এজলাসে পায়ের জুতা খুলে নি’ক্ষেপ করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদক ও নগদ অর্থসহ গ্রেফতার-৬

সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে তথ্য প্রতিমন্ত্রীর শুভেচ্ছা

সরিষাবাড়ীতে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান-এর ত্রাণ সামগ্রী বিতরণ

পঞ্চগড়ে নতুন করে আরও ২ জন করোনা শনাক্ত

পঞ্চগড়ে শেখ রাসেল’র জন্মদিন উপলক্ষে দোয়া-মাহফিল অনুষ্ঠিত

পুলিশের পরিবর্তন দৃশ্যমান হচ্ছেঃ  স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের পরিবর্তন দৃশ্যমান হচ্ছেঃ স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবিতে বাণিজ্যিক হাসপাতাল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন ও বৃক্ষরোপণ

কেএমপি’র অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

ঈশ্বরগঞ্জে আওয়ামীলীগে সক্রিয় থাকায় বিএনপির ডাকা হরতাল পালিত হয়নি

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ৯ নির্দেশনা দিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়