crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২, ২০২০ ৩:০৪ অপরাহ্ণ

আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:  সদর উপজেলায় মুক্তা বেগম (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার সদর উপজেলার পৌরসভার পূর্ব জালাসী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত মুক্তা বেগম পূর্ব জালাসী এলাকার মোঃ লাল মিঞার স্ত্রী। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত মুক্তা বেগম সকালে গুড়ি গুড়ি বৃষ্টিতে পরিবারের অন্যান্য কাজকর্ম শেষে রান্না ঘরে যাওয়ার সময় হঠাৎ প্রচন্ড বজ্রপাতের শব্দে দরজার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় সে অজ্ঞান পড়ে যায়। ঘটনা স্থল থেকে পরিবারের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।এদিকে নিহতের শ্বশুর মোঃ জামান হোসেন জানান, সকালে গুড়ি গুড়ি বৃষ্টি, আমি ঘরে ছিলাম। হঠাৎ বজ্রপাতের শব্দে দেখি আমার বউ মা দরজার সামনে পড়ে আছে এবং সমস্ত শরীর কালো হয়ে গেছে ।এ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে। নিহতের এক ছেলে ও  এক মেয়ে রয়েছে।

পঞ্চগড় সদর থানা অফিসার ইনচার্জ মোঃ আবু আক্কাস আহম্মদ বজ্রপাতের দুর্ঘটনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সূরা ইখলাসের আমল

সূরা ইখলাসের আমল

থানা হবে মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গা, ভয়ের নয় : আইজিপি

ঈশ্বরগঞ্জের সংরক্ষিত আসনের এমপি হলেন উম্মে ফারজানা সাত্তার

সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-মার্কেট ও শপিংমল বন্ধের নির্দেশ দিলেন মন্ত্রিপরিষদ বিভাগ

জামালপুরে বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেল দুই পথচারীর, নিরাপদ সড়ক নিয়ে ফের প্রশ্ন

কেন্দুয়ায় ত্রাণ বিতরণ করতে গিয়ে যুবলীগ নেতার মৃ’ত্যু

কেন্দুয়ায় ত্রাণ বিতরণ করতে গিয়ে যুবলীগ নেতার মৃ’ত্যু

১কেজির বেশি পেঁয়াজ ক্রয় করতে পারবে না কোনো ক্রেতা, সিদ্ধান্ত হবিগঞ্জ জেলা প্রশাসনের

ঘোড়াঘাট দাখিল মাদ্রাসার অবস্থান কর্মসূচি পালন

দাউদকান্দিতে কুমিল্লা জেলা শ্রমিকলীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

স্পিকারকে অভিভাবক মেনেই এগিয়ে যাবেন এমপিরা: তথ্যমন্ত্রী