crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে পৃথক অভিযানে চার আসামি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ১৯ মামলা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৮, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১৯টি মামলা রয়েছে। অপর একজন একটি মামলায় দণ্ডিত হয়ে সাজা ও অর্থদণ্ডের আদেশপ্রাপ্ত।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে পঞ্চগড় পুলিশ সুপার মো. আবু সাইমের দিকনির্দেশনায় জেলার পৃথক থানার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পঞ্চগড় পৌরসভার কামাতপাড়া এলাকার কাজী মো. জাহিদুল ইসলাম (৪৫), আটোয়ারী উপজেলার ঝলঝলী (উলার চাপ) এলাকার মো. আজহারুল ইসলাম ওরফে অলিয়ার, পঞ্চগড় পৌরসভার খোলাপাড়া এলাকার মো. মোশারফ হোসেন (৩৫) এবং রাজনগর খালপাড় এলাকার মো. ইউসুফ আলী।

পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর থানার ২০২৫ সালের একটি মামলার এজাহারনামীয় ৩৮ নম্বর আসামি কাজী মো. জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৫০৬(২)/১১৪ ধারায় মামলা রয়েছে। পুলিশ জানায়, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জেলা ওলামা লীগের সহসভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

অন্যদিকে, আটোয়ারী থানার জিআর-১০৫/২০২০ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. আজহারুল ইসলাম ওরফে অলিয়ারকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় তিনি এক বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত। পাশাপাশি ৩০ হাজার টাকা অর্থদণ্ড এবং তা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।

এ ছাড়া পঞ্চগড় সদর থানার জিআর-২৯/২০২৪ মামলায় দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি মো. মোশারফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মোট ১৯টি মামলা রয়েছে।

একই অভিযানে এনজিআর-৯১/২৪(এ) মামলার আসামি মো. ইউসুফ আলীকেও গ্রেপ্তার করে পুলিশ।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ও এজাহারভুক্ত আসামি হিসেবে সংশ্লিষ্টতা থাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তার চার আসামিকে যথাযথ পুলিশি নিরাপত্তায় আদালতে সোপর্দ করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রকল্পের নামে অর্থের অপচয় করা যাবে না-স্থানীয় সরকার মন্ত্রী

প্রকল্পের নামে অর্থের অপচয় করা যাবে না-স্থানীয় সরকার মন্ত্রী

রংপুরে মেয়েকে ধ’র্ষণের মামলায় বাবার যা’বজ্জীবন

রংপুরে মেয়েকে ধ’র্ষণের মামলায় বাবার যা’বজ্জীবন

রাজনীতিবিদদের পর সাংবাদিকেরাই ডিজিটাল নিরাপত্তা আইনের বড় শিকার: সিজিএস

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাংচুর করার অভিযোগ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চায় বাংলাদেশ কংগ্রেস

পাবনায় তীব্র তাপদাহে হাসপাতালে বাড়ছে ডায়রিয়াজনিত রোগীর সংখ্যা

পাবনা সুজানগরে ভাঙা সড়কে শিক্ষার্থীদের দুর্ভোগ

ঝিনাইদহ থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার

নাসিরনগরে মাওলানা মহিউদ্দিন আহমেদের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত