crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ১০ হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন: পানি সম্পদ প্রতিমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৬, ২০২৬ ৯:০৫ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি।।
সরকার প্রতিটি নাগরিকের ধর্মীয় উৎসব উদযাপনের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সরকারের নির্দেশনায় পঞ্চগড় জেলায় প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব নিরাপদ ও আনন্দমুখর করতে স্থানীয় সংসদ সদস্য, প্রশাসন এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন বলে তিনি জানিয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার গোয়ালপাড়া এলাকায় চাওয়াই নদীর বামতীর এলাকায় ৩৬০ মিটার বাঁধ নির্মাণ কাজের উদ্বোধনকালে সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী নিজ মন্ত্রীসভার সদস্য, সংসদ সদস্য এবং সর্বস্তরের জনগণকে প্রতিটি এলাকায় সজাগ থাকার নির্দেশ দিয়েছেন, যাতে কোনো সুযোগসন্ধানী বা চক্রান্তকারী শক্তি সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে।”

পঞ্চগড়ের সার্বিক নিরাপত্তার চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী আরো বলেন, “আমরা স্থানীয়ভাবে অঙ্গসংগঠনগুলোর মাধ্যমে প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত করেছি। তারা সার্বক্ষণিকভাবে প্রতিটি পূজা মণ্ডপে অবস্থান করবেন। স্থানীয় প্রশাসন ও সনাতন ধর্মাবলম্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করবেন, যাতে পুরো জেলায় একটি উৎসবমুখর ও নিরাপদ পরিবেশ বজায় থাকে।‌ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, গুজব বা অঘটন এড়াতে স্থানীয় সরকার ও প্রশাসন সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে।”

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারী, বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীসহ স্থানীয় মানুষজন উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কিশোরগঞ্জ রেলস্টেশনে কমেছে ভবঘুরে, পরিচ্ছন্ন পরিবেশ কতটা টেকসই?

পৌরসভা নির্বাচন: ডোমারে স্বতন্ত্র প্রার্থী দানু আবারও মেয়র নির্বাচিত

Looks from the Roswana, 2015

করোনা আমাদের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে সাময়িকভাবে বাধাগ্রস্ত করলেও, থামিয়ে দিতে পারে নি: রাষ্ট্রপতি

নির্বাচনে এক সুতো পরিমাণ পক্ষপাতিত্ব আমরা মেনে নেব না: ইসি সানাউল্লাহ

কিশোরগঞ্জে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন

রাজনৈতিক দলগুলোর জন্য ১১৩ কোটি টাকা বরাদ্দ চেয়ে অর্থমন্ত্রীকে বাংলাদেশ কংগ্রেসের চিঠি

চকরিয়ায় আয়কর মেলার শুভ উদ্ভোধন

জগন্নাথপুরে কুশিয়ারা নদীর পাড় কেটে বাড়ি ভরাট করছেন শাহীন তালুকদার

পরীক্ষা চলাকালীন রংপুরে বাণিজ্য মেলা না করার দাবিতে স্মারকলিপি