crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নৌ পুলিশ প্রধানের নেতৃত্বে চাঁদপুরে বিশেষ অভিযান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৭, ২০২২ ১০:৩৭ অপরাহ্ণ
নৌ পুলিশ প্রধানের নেতৃত্বে চাঁদপুরে বিশেষ অভিযান

 

 

 

 

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ

দেশের অন্যতম মৎস্য সম্পদ মা ইলিশ রক্ষায় নৌ পুলিশ নৌ পথে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় মা ইলিশ রক্ষায় আজ বৃহস্পতিবার নৌ পুলিশ প্রধান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম(বার),পিপিএম এর নেতৃত্বে চাঁদপুরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।এই অভিযানে নৌ পুলিশের ডিআইজি,পুলিশ সুপারবৃন্দসহ সকল পর্যায়ের দুই শতাধিক পুলিশ সদস্য লঞ্চ স্পিডবোটযোগে অংশগ্রহণ করেন।

অভিযানের এক পর্যায়ে নৌ পুলিশ প্রধান চাঁদপুরের আমিরাবাদ এলাকার বরই চর এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ জনসাধারণের সাথে মা ইলিশ সংরক্ষণের প্রয়োজনীয়তার বিষয়ে কথা বলেন।

তিনি বলেন, “বাংলাদেশ সরকার জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য ২২ দিন মা ইলিশ শিকার করা বন্ধ রেখেছেন।দেশের কল্যাণে আমাদের সবাইকে এই সরকারি আদেশ মানতে হবে।”

তিনি বলেন,”কৃষক যেমন ভালো ফসলের জন্য এর যত্ন নেন ,ধান পাকা পর্যন্ত অপেক্ষা করেন, ঠিক তেমনি জেলে ভাইয়েরা যদি সরকার ঘোষিত নিষিদ্ধকালীন মাছ শিকার না করেন তাহলে দেশে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে,এতে করে নিজের ভাগ্যের উন্নতির সাথে সাথে দেশও অর্থনৈতিকভাবে লাভবান হবে।”

তিনি আরও বলেন,”যখন মাছ ধরা নিষিদ্ধ থাকে তখন অন্য বিকল্প পেশায় নিয়োজিত হতে হবে।”

নৌ পুলিশ প্রধান মৎস্য সংরক্ষণের জন্য সরকারি আদেশ মানার পাশাপাশি তাদের সন্তানদের সঠিক শিক্ষায় শিক্ষিত করার জন্য আহ্বান জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমার পৌর শহরে চলছে জীবাণুনাশক স্প্রে ছিটানোর কাজ

দিনাজপুরে রোটারির প্রকৃতিযাত্রা অনুষ্ঠিত

চেয়ারম্যানের নামে করা ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবিতে হরিণাকুন্ডুতে মানববন্ধন

হোমনায় হতদরিদ্রদের তালিকা যাচাই- বাছাই মনিটরিংয়ে ইউএনও

জামালপুরে গরীবের ২৫০০ টাকার নামের তালিকায় জেলা পরিষদ সদস্য আ.লীগ নেতা ও তার স্ত্রীর নম্বর

২৪ ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলনের ঘোষণা বিএনপি নেতাদের

২৪ ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলনের ঘোষণা বিএনপি নেতাদের

করিমগঞ্জে ২১ কেজি গাঁ*জাসহ ২ মা*দক কারবারি আটক

গৌরীপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন শামীম ওসমান

দেশে করোনায় আরও ৫০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৩১৯

জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ