crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নেত্রকোনায় ভাসমান ও ছি’ন্নমূল পরিবারের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৪, ২০২৩ ৮:৩৮ অপরাহ্ণ
নেত্রকোনায় ভাসমান ও ছি’ন্নমূল পরিবারের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক

 

 

দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ

কয়েক দিন ধরে নেত্রকোনায় শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুণ। এ অবস্থায় শীত নিবারণে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। সবচেয়ে দুর্ভোগে রয়েছেন ভাসমান ও ছিন্নমূল মানুষ। এসব অসহায় শীতার্ত মানুষের দুর্বিষহ কষ্টের কথা ভেবেই মঙ্গলবার রাতে হাড় কাঁপানো শীত উপেক্ষা করে গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে যান নেত্রকোনার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নেত্রকোনায় এ বছর ৪৪ হাজার ৬০০ কম্বল দেওয়া হয়েছে। এরই মধ্যে এসব কম্বল জেলার ৮৬টি ইউনিয়ন ও পাঁচটি পৌরসভায় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ করা হয়েছে। এর বাইরে যারা সরকারি শীতবস্ত্র পাননি আমরা তাদের মধ্যে কম্বল পৌঁছে দিচ্ছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।’ পরে জেলা শহরের পারলা বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও রাজুরবাজার বেড়িবাঁধ এলাকায় শীতে কাঁপতে থাকা ভাসমান ও ছিন্নমূল অসহায় মানুষদের দুই শতাধিক কম্বল বিতরণ করেন।

এ সময় নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা আক্তারসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে শীতবস্ত্র পেয়ে খুশিতে মেতে ওঠেন অসহায় মানুষগুলো। এ সময় তারা জেলা প্রশাসকের জন্য মঙ্গল কামনা করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ বেকারি মালিকের অর্থদণ্ড

পাবনার আটঘরিয়ায় বাঙ্গির ব্যাপক চাহিদা, কৃষকের মুখে হাসি

নির্বাচনে এক সুতো পরিমাণ পক্ষপাতিত্ব আমরা মেনে নেব না: ইসি সানাউল্লাহ

খবরের সূত্র ধরে তদন্তের পর ঝিনাইদহের সেই শিরিষকাঠ খালে অবশেষে রাস্তা হচ্ছে

জামালপুরে বাবার কবরে শায়িত হলেন করোনায় মৃত বিচারক ফেরদৌস আহমেদ

নাসিরনগরে আনসার ও ভিডিপি‘র উপজেলা সমাবেশে বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি

নাসিরনগরে আনসার ও ভিডিপি‘র উপজেলা সমাবেশে বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি

আ’লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো কিন্তু লড়াই এখনও বাকি: মাহফুজ আলম

চকরিয়া থানা পুলিশের অভিযানে গাজাঁসহ, পরোয়ানাভুক্ত ৫জন গ্রেফতার

জানো প্রকল্পের আওতাধীন বিভাগীয় পর্যায়ে প্রকল্পের সমাপ্তিকরণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ পৌর শহরে গভীর গর্তে ভরা মহাসড়ক, জনদুর্ভোগ চরমে !!