crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নেত্রকোনায় ঐতিহাসিক ‘নাজিরপুর যুদ্ধ দিবস’ পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৬, ২০২০ ৪:২৭ অপরাহ্ণ

মো. বাবুল নেত্রকোনা থেকে: আজ ২৬ জুলাই, ২০২০ খ্রি. নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব বজায় রেখে ঐতিহাসিক ‘নাজিরপুর যুদ্ধ দিবস ’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকাল সাড়ে ১০ টায় ৭ শহিদ মুক্তিযোদ্ধাদের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি, পুষ্পস্তবক অর্পন এবং গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, নেত্রকোনা-১ আসনের সংসদসদস্য মানু মজুমদার( কলমাকান্দা-দূর্গাপুর,)নেত্রকোনা জেলার জেলা প্রশাসক মঈন-উল ইসলাম, নেত্রকোনা জেলার পুলিশ সুপার(এসপি) আকবর আলী মুন্সী, ৩১ ব্যাটালিয়নের সহ-অধিনায়ক মেজর নুরুন্নবী মাকসুদ, দূর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা, সহকারী পুলিশ সুপার(দূর্গাপুর সার্কেল)শারমীন সুলতানা নেলী, জেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন,উপজেলা আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদসহ উপজেলার মুক্তিযোদ্ধাগণ,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সংগঠক ও শিক্ষকবৃন্দ ।

জানা যায়, ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন মুক্তিবাহিনীর কমাণ্ডার মো. নাজমুল হকের নেতৃত্বে সংগঠিত হয় সম্মুখ যুদ্ধ।পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে গিয়ে ৭ জন বীর মুক্তিযোদ্ধা শহিদ হন। ৭ জন শহিদ বীর মুক্তিযোদ্ধা হলেন- ডা. আব্দুল আজিজ,মো. ফজলুল হক,মো. ইয়ার মাহমুদ, ভবতোষ চন্দ্র দাস,মো. নুরুজ্জামান,দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস ও মো: জামাল উদ্দিন। এরই ধারাবাহিকতায় প্রতি বছর এই দিনে শহিদদের সম্মানে যথাযোগ্য মর্যাদায় জেলা উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদসহ সকলেই দিবসটি পালন করে আসছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রদত্ত মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে কেএমপি’র কমিশনার

ডুলাহাজারার গ্রামীণ পাহাড়ী সড়ক যেন মরণফাঁদ

পঞ্চগড় সীমান্ত হতে ৯৭৮ পিস ইয়াবা উদ্ধার করেছে (৫৬ বিজিবি)

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মা’দকসহ ১ মা’দক কারবারি গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে ‘মাদকসহ’ ৬ ব্যবসায়ী গ্রেফতার

রং ফরসাকারী ক্রিমে স্বাস্থ্যঝুঁকি

প্রতিবন্ধী রাশেদকে বাঁচাতে চিকিৎসার আকুতি পরিবারের

না খেয়ে মরার চেয়ে করোনায় মৃত্যু অনেক ভালো : রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ী

শেরপুরের শ্রীবরদীতে নববধূর ঝু’লন্ত মরদেহ উদ্ধার!

চিলাহাটিতে নিজস্ব অর্থায়নে ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন