crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নীলফামারীর ডোমারে হাফিজিয়া মাদ্রাসার ৫জন ছাত্র নিখোঁজ, সন্ধান চায় পুলিশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৫, ২০১৯ ৪:১১ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে হাফিজিয়া মাদ্রাসার ৫জন ছাত্র নিখোঁজ, সন্ধান চায় পুলিশ।
এতে করে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে নিখোঁজ ছাত্রদের পরিবার। থানা সুত্রে জানা যায়, উপজেলার পৌর এলাকার ডোমার ইসলামিয়া ফাযিল মাদ্রাসা সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসায় ৪০জন ছাত্র পড়পলেখা করে। শনিবার (২৪ আগস্ট) দুপুরের খাওয়া শেষে শিক্ষক ও ছাত্র মিলে ঘুমিয়ে পড়ে। বিকাল ৩টায় ঘুম থেকে জেগে দেখে মাদ্রাসার ৫ জন ছাত্র তারা তাদের বেডিং পত্র ও কাপড় চোপড় নিয়ে কাউকে কিছু না বলে চলে যায়। তারা হলেন, ১। মনির ইসলাম (১৩) পিতা- ইলিয়াছ হোসেন, সাং- কামাড়পাড়া চিলাহাটি। ২। নাঈম ইসলাম (১২), পিতা-নূর জামাল, সাং- শেখবাঁধা, কালীগঞ্জ, দেবীগঞ্জ, পঞ্চগড়। ৩। রিফাত ইসলাম (১৩) পিতা-রফিকুল ইসলাম, সাং-আন্ধারু মোড়, ডোমার। ৪। আব্দুল মোতালেব (১৩), পিতা -আবুল কাশেম, ৫। মোস্তাফিজুর রহমান (১২), পিতা- আবুল হাসেম, উভয়ের সাং- হলহলিয়া জোড়াদিঘি, জোড়াবাড়ী, ডোমার, নীলফামারী।

উক্ত মাদ্রাসার মোহতামিম হাফেজ এরশাদুল হক বলেন, বিকালে ঘুম থেকে জেগে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা তাদের কাপড় ও ব্যাগ নিয়ে কোথায় জানি চলে গেছে। আমরা তাদের অভিভাবকদের জানিয়ে বিভিন্ন আত্মীয়-স্বজনসহ আশে পাশের মাদ্রাসায় খোঁজখবর নিয়েও কোন সন্ধান পাইনি। এ বিষয়ে মোহতামিম হাফেজ এরশাদুল হক সন্ধ্যায় ডোমার থানায় সাধারণ ডায়রী নং-৭৬৯, তারিখ-২৪/০৮/১৯ দায়ের করেন।

ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, আমি বিষয়টি উর্ধবতন কর্তৃপক্ষকে জানিয়েছি, অনুসন্ধান অব্যাহত রয়েছে। ছাত্রদের কোন সন্ধান পেলে- ০১৭১৩-৩৭৩৯১৩ নম্বরে জানাতে অনুরোধ করছেন ডোমার থানার ওসি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে জরায়ুমুখ ক্যান্সার ও স্তন ক্যান্সার প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

‘পর্যায়ক্রমে দেশের সব মানুষই ভ্যাকসিন পাবে’ : স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে এসএমএস, অত:পর কম্পিউটার

পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস পালন

ময়মনসিংহ ভাটি কাশর গোরহস্থানে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমের মতবিনিময়

ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত যাঁরা

ইসলামী ব্যাংকে অদক্ষ কর্মকর্তা ছাঁটাইয়ের দাবিতে বানেশ্বরে গ্রাহকদের মানববন্ধন

বিরূপ আবহাওয়াতেও স্বাস্হ্যবিধি মেনে চলতে জনসচেতনতায় জামালপুর সদরের এসিল্যাণ্ড

সম্পদের হিসাব দিতে হবে দুদক কর্মকর্তাদের