crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নীলফামারীতে অসহায় হয়ে পড়া বেঁদে পরিবারের পাশে জেলা প্রশাসন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৩০, ২০২০ ৪:৫০ অপরাহ্ণ

নীলফামারী প্রতিনিধি॥ নাটোর হতে নীলফামারী আসে বেঁদে সম্প্রদায়ের ৩৩ পরিবার। তারা জেলা সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের কানিয়াল খাতা গ্রামের খোলা স্থানে তাবু টাঙিয়ে অবস্থান নিয়েছিল। করোনা ভাইরাসে গোটা দেশ লকডাউন হয়ে পড়লে বেঁদে পরিবারগুলো আটকে পড়ে। রবিবার(২৯ মার্চ) দুপুরে এই পরিবারগুলো খাদ্য সংকটের কবলে পড়ে। এমন খবর পেয়ে সেখানে ছুটে যায় জেলা প্রশাসক।
এ সময় জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জেলা প্রশাসনের পক্ষে তাদের প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল,৫ কেজি আলু, দুই কেজি মসুরডাল আধা লিটার ভোজ্য তেল ও এক কেজি করে লবণ ও মাস্ক বিতরণ করেন। সেখানে তাৎক্ষণিকভাবে জনস্বাস্থ্য প্রকৌশলীর পক্ষ থেকে স্থাপন করে দেয়া হয় পানি সরবরাহের ব্যবস্থা।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোত্তালেব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা সৈয়দ আবুল হায়াত, সহকারী কমিশনার জাহাঙ্গীর হোসেন, বেলায়েত হোসেন, ইটাখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুর রশিদ মঞ্জু, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি তাহমিনুল হক ববী প্রমুখ।
বেদেঁ সম্প্রদায়ের মুকুল হোসেন বলেন, এখানে আসার পর আমাদের কঠিন সমস্যায় পড়তে হয়েছে। ঠিকমত খেতে পারছি না। বাহিরেও যাওয়া যাচ্ছে না। আজকে চাল, ডাল পেয়ে অনেক উপকার হলো।

সেখানকার আরেকজন বলেন, আমরা সাপ খেলা দেখিয়ে উপার্জন করে থাকি। এর থেকে যা আয় হয় তা দিয়ে সংসার চালাতে হয়। কিন্তু করেনা ভাইরাসের কারণে আমরা কর্মহীন হয়ে পড়েছি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহের ব্যবসায়ীকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগে ক্যাম্পের এএসআই রাম প্রসাদ বরখাস্ত

ডোমারে কর্মচারীদের বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে কর্মবিরতি

চকরিয়ায় গাড়ীর ধাক্কায় কলেজের প্রভাষক নিহত

ঝিনাইদহ র‌্যাব-৬’র জালে প্রধানমন্ত্রীর পিএস পরিচয়দানকারী প্রতারক গ্রেফতার

ডোমারে সাড়ে ৯ লক্ষ টাকা চুরির রহস্য উৎঘাটন, অজ্ঞান পার্টির সদস্য আটক

রংপুর সিটি নির্বাচনের সময় গণনা শুরু

রংপুর সিটি নির্বাচনের সময় গণনা শুরু

রাজনৈতিক ফায়দা লুটতে ধর্মকে ব্যবহার করা হচ্ছে : বাংলাদেশ কংগ্রেস

হোমনায় মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

ডোমারে ‘চোরাইমাল’ উদ্ধারসহ দুই ‘চোর’ গ্রেফতার

ঝিনাইদহ কেয়ার হাসপাতালে প্রসূতি মায়ের মৃত্যু নিয়ে চলছে তোলপাড়!