crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নীলফামারীতে অবৈধ নসিমন চাপায় স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৩, ২০২০ ২:২৩ অপরাহ্ণ

নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারীতে স্যালো ইঞ্জিন চালিত অবৈধ নসিমন চাপায় মোরসালিন ইসলাম আসিফ নামের এক অষ্টম শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে রোববার(১২ জানুয়ারি)দুপুরের দিকে নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়ন পরিষদের সামনে শহর বাইপাস সড়কে।নিহত ছাত্র ইটাখোলা ইউনিয়নের সিংদই ছাড়ারপাড় গ্রামের আব্দুর রাজ্জাক বাদশার ছেলে ও নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী ছাত্র। এঘটনায় আহত ওই নছিমনের দুই আরোহীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মেধাবী ওই শিক্ষার্থী মোরসালিন আসিফ প্রতিদিন বাইসাইকেলে স্কুলে যাতায়াত করত। ঘটনার দিন স্কুল শেষে বাড়ি ফেরার পথে গরু বহনকারী একটি নছিমন পেছন দিক থেকে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় সে। এসময় ওই নছিমনের যাত্রী জেলার জলঢাকা উপজেলার মীরগঞ্জ পাঠানপাড়া গ্রামের গরু ব্যবসায়ী সফিকুল ইসলাম (৩৮) ও জাহিদ হোসেন (৫৫) আহত হয়। তাদেরকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয় । পরে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নীলফামারী সদর থানার ওসি মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১০টি গরুসহ ওই নসিমনটি আটক করা হয়েছে।এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রাজ্জাক বাদি হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।তবে নসিমন চালক পলাতক রয়েছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

তিতাসে দরিদ্র ও সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “আলোর প্রহর”

মিরপুরে হাত-পা-মুখ বাঁধাবস্থায় মহিলার মৃতদেহ উদ্ধার

গণমাধ্যমে শৃঙ্খলা ফেরাতে ২১০টি পত্রিকার ডিক্লারেশন বাতিল করতে যাচ্ছে সরকার : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

মধ্যস্বত্বভোগীদের জিহ্বা টেনে ধরতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

জোড়াবাড়ীতে ৪টি পরিবারের ওপর মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

চিলাহাটিতে করোনাকালিন সামাজিক নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা

নেত্রকোনায় নৌ দুর্ঘটনায় নিহত ১৭ জনের মধ্যে একই পরিবাবের ৮ জন

অনলাইনে ভূমি উন্নয়ন কর ব্যবস্থা দু’র্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে – ভূমি সচিব

অনলাইনে ভূমি উন্নয়ন কর ব্যবস্থা দু’র্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে – ভূমি সচিব

ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে ট্রাক-মাহিন্দ্রা সং’ঘর্ষে প্রা’ণ গেল দুইজনের

ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে ট্রাক-মাহিন্দ্রা সং’ঘর্ষে প্রা’ণ গেল দুইজনের

ঘোড়াঘাটে কম্বল বিতরণ, সরকারি বরাদ্দ কম হওয়ায় দুর্ভোগে শীতার্ত মানুষ