crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সরকার সব ব্যবস্থা নিয়েছে: প্রেস সচিব

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৯, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকার সব ব্যবস্থাই নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর ১২টায় ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, ‘এখন পর্যন্ত খুবই ভালো লেভেল প্লেয়িং ফিল্ড আছে। এখনও ভালো নির্বাচনী পরিবেশ রয়েছে। দু-একজন লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কথা বললেও এখন পর্যন্ত ছোট-বড় সকল দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড আছে। দৃশ্যমান এমন কিছু ঘটেনি, যাতে বলা যাবে যে লেভেল প্লেয়িং ফিল্ড নেই।’

প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশ পীর-আউলিয়ার দেশ। ইসলামের শান্তির বার্তা এই দেশে এসেছে পীর-দরবেশদের হাত ধরেই। অথচ সাম্প্রতিক সময়ে বিভিন্ন অজুহাতে কেউ কেউ মাজারে হামলা চালাচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।’

শফিকুল আলম বলেন,‘ বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ।এই দেশ সকল ধর্ম ও বর্ণের মানুষের। সবাই যেন শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করতে পারে, সেটিই প্রত্যাশা।’

এর আগে, এদিন সকালে নগরীর জুবলী রোডে অবস্থিত বুড়া পীরের মাজার ও ঘাট এলাকার হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহ (রহ.)-এর মাজার পরিদর্শন করেন তিনি।

প্রেস সচিব বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল বেড়েছে। মাজারগুলোর নিরাপত্তা জোরদার করা হচ্ছে, একই সঙ্গে মানুষের মধ্যেও সচেতনতা বাড়ছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় মশক নিধন ও পরিচ্ছন্নতা উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

হোমনায় মশক নিধন ও পরিচ্ছন্নতা উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে যেভাবে আবেদন করতে হবে

নাসিরনগরে ভ্রাম্যমাণ আদালতে ৫ ব্যবসায়ীর জরিমানা

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

মধুপুরে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশবাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় আহত-৭, নিহত-২

জামালপুরে করোনায় নতুন আরও ২২জনসহ সর্বমোট ১০৩ জন শনাক্ত

নাগরপুর একতা সাংস্কৃতিক সংস্থার শীতবস্ত্র বিতরণ

চিলাহাটি রেলস্টেশন পরিদর্শনে হাই কমিশনার