crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নিত্য পণ‍্যের মূল‍্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে শ্রমিক অধিকার আন্দোলনের মানববন্ধন-সমাবেশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৯, ২০২২ ৯:১৪ অপরাহ্ণ
নিত্য পণ‍্যের মূল‍্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে শ্রমিক অধিকার আন্দোলনের মানববন্ধন-সমাবেশ

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর :

ভোজ্যতেল,চাল,ডাল,পিঁয়াজসহ নিত‍্য পণ‍্যের দাম কমানো, রেশনিং চালু,গ‍্যাস-বিদ‍্যূৎ-পানির মূল‍্যবৃদ্ধির পাঁ’য়তারা বন্ধ এবং সি’ন্ডিকেট মজুতদারদের বিরুদ্ধে ব‍্যবস্থা গ্রহণের দাবিতে আজ শনিবার সকাল ১১ টায় রংপুর প্রেসক্লাব চত্বরে শ্রমিক অধিকার আন্দোলনের উদ‍্যোগে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্রমিক অধিকার আন্দোলনের আহবায়ক অ্যাড. পলাশ কান্তি নাগ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সবুজ রায়,আব্দুস সাত্তার বকুল,সুভাষ রায়,পারভীন আক্তার প্রমুখ।

বক্তারা বলেন,সি’ন্ডিকেট ব‍্যবসায়ী ও কা’লোবাজারীদের বিরুদ্ধে ব‍্যবস্থা গ্রহণ ছাড়া ভোজ‍্য তেল,চাল,ডাল,পিঁয়াজসহ নিত‍্য পণ‍্যের দাম কমানো সম্ভব নয়।বর্তমান সরকার সি’ন্ডিকেট ব‍্যবসায়ীদের কাছে জি’ম্মি।বাজারের আ’গুনে সাধারণ মানুষ দ’গ্ধ হচ্ছে অথচ সরকার নির্বিকার। দ্রব‍্যমূল‍্য সহনীয় পর্যায়ে রেখে বাজারকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে সরকার সম্পূর্ণরূপে ব‍্যর্থ।
নেতৃবৃন্দ,নিত‍্য পণ‍্যের মূল‍্যবৃদ্ধি রোধ,রেশন চালু ও সিন্ডিকেট ব‍্যবসায়ীদের বিরুদ্ধে ব‍্যবস্থা গ্রহণের দাবিতে আগামী ২৮ মার্চ বাম গণতান্ত্রিক জোটের আহবানে দেশব‍্যাপী অর্ধদিবস হ’রতাল সফল করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহবান জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সাংবাদিকদের সঙ্গে কুমিল্লার নবনিযুক্ত পুলিশ সুপারের মতবিনিময়

সাংবাদিকদের সঙ্গে কুমিল্লার নবনিযুক্ত পুলিশ সুপারের মতবিনিময়

মহেশপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

ঈশ্বরগঞ্জে অসহায় মানুষের জন্য বিনা পঁয়সায় বাজার সওদার ব্যবস্থা করল ‘মুক্তির বন্ধন ফাউন্ডেশন’

জান্নাতে যাওয়ার কতিপয় সহজ ও গুরুত্বপূর্ণ আমল

জান্নাতে যাওয়ার কতিপয় সহজ ও গুরুত্বপূর্ণ আমল

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

Quisque nec

চাঁ*দা না দেওয়ায় ব্যবসায়ীকে কু*পিয়ে হ*ত্যা, ইউপি সদস্য আটক

লকডাউন দিয়ে মাদ্রাসা ও মসজিদের জামাত বন্ধ করা যাবে না : বাবুনগরী

আবারও শ্রেষ্ঠ এসপি’র পুরস্কার পেলেন রংপুরের পুলিশ সুপার

জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে সেতু ভেঙে পড়ায় গাড়ি চলাচল বন্ধ ॥ দ্রুত চলছে নির্মাণ কাজ