crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে ৬৪ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৩, ২০২০ ১০:৪০ পূর্বাহ্ণ

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) ॥ নাসিরনগরে ৬৪ কেজি গাঁজা ও ট্রলারসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে কুন্ডা ব্রীজ এলাকা থেকে ৬৪ প্যাকেট গাঁজা,ইঞ্জিনচালিত নৌকাসহ ৪ জনকে আটক করে। এরা হল উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের গোপাল চক্রবর্তীর ছেলে পুত্রিশ চক্রবর্তী(৫৭),মাধবপুর উপজেলার ধর্মপুর ইউনিয়নের নুর মিয়ার ছেলে আহাম্মদ মিয়া(৩০),একই ইউনিয়নের আবুল মিয়ার ছেলে দ্বীন ইসলাম(৪৩) ও বিঞ্চুপুর ইউনিয়নের খায়ের আলীর ছেলে আবেদ আলী(২৯)।
থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান জানান, ভোরে বিজয়নগর সীমান্ত থেকে মাইক্রোবাসে আসা হরিণবেড় দিয়ে ট্রলার(ইঞ্জিন চালিত নৌকা) দিয়ে ভৈরবে বড় ধরনের একটি গাঁজার চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানা পুলিশ কুন্ডা ব্রীজ এলাকায় একটি ট্রলারে তল্লাশী চালিয়ে ৬৪ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করে।সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার(সরাইল সার্কেল) মো. মকবুল হোসেন ঘটনাস্থলে ছুটে আসেন। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এএসপি সার্কেল মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানা পুলিশ ৬৪ প্যাকেট গাঁজা,ইঞ্জিন চালিত নৌকাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দিঘলিয়ার মুদি দোকানে আ’গুন, ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

তথ্যপ্রতিমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় সরিষাবাড়ির মেয়র রোকনের বিরুদ্ধে মামলা

হোমনায় পৌরমেয়রের উদ্যোগে কর্মহীন হত দরিদ্রের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

বর্তমানে কঠিন সময় পার করছে বাংলাদেশ, দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

নাসিরনগরে উদ্যোগে মাস্ক, হ্যান্ডওয়াশ ও লিফলেট বিতরণ

নাসিরনগরে তিতাস নদীর পুন:খনন কাজের উদ্বোধন

সরিষাবাড়ীতে শ্রমজীবীদের শ্রম বিক্রির হাট

মহেশপুরে নব-নির্বাচিত ১২ ইউনিয়নের ১৪৩ ইউপি সদস্যের শপথ গ্রহণ

বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হ*য়রানি, ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন

হোমনায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা