crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২০, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ণ

 

আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা।।

অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে। আজ বুধবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে জাতীয় পতাকা উত্তোলন,শোভাযাত্রা ও উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। নাসিরনগর ফায়ার সার্ভিসের স্টেশন থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে প্যারেড পরিদর্শন ও ফায়ার সার্ভিস সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরীন। উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা হিমাংশু রঞ্জন সিংহের সভাপতিত্বে টীম লিডার মোতাহার হোসেনের সঞ্চালনায় এসময় নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুল ইসলাম,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কে এম বসির উদ্দিন তুহিন,খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম,বুড়িশর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ বিল্লাল চৌধুরী,ভিকন ফার্মাসিটিক্যালের ম‍্যানেজার মোহাম্মদ সারোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরীন বলেন,’অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। ফায়ার সার্ভিস শুধু আগুন নেভানোর কাজই করে না, বরং মানুষের জীবন ও সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনা-দুর্যোগে তারা সবার পাশে সবার আগে উপস্থিত হন এবং জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করেন। এজন্য মানুষ তাদের দুঃসময়ের বন্ধু মনে করে। এই ধারা অব্যাহত থাকলে তারা আরও বেশি জনআস্থার জায়গা তৈরি করতে পারবেন।
আয়োজক সূত্রে জানা যায়, সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অগ্নিনির্বাপণ মহড়া,সচেতনতামূলক প্রচারণা, উদ্ধার কার্যক্রমের প্রদর্শনীসহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।’

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,স্বেচ্ছাসেবক, ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পাথালিয়া ইউপি নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে জনপ্রিয়তার শীর্ষে শিফা বেগম

মাধ্যমিকে স্তরের শিক্ষাক্রম থেকে ইসলাম শিক্ষা বাদ দেওয়ার খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয়

পুঠিয়ায় যাত্রীবাহী বাসের ধা’ক্কায় সাইকেল আরোহী নি’হত

ঝিনাইগাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

ময়মনসিংহের ভালুকায় ক্ষীরু নদীর পন খাল খনন শুরু

ময়মনসিংহের ভালুকায় ক্ষীরু নদীর পন খাল খনন শুরু

রংপুরে অ*পহরণকালে দুই অপহরণকারী আটক

ডিমলায় শুটিবাড়ী সেবা ক্লিনিকে নির্যাতনে নবজাতকের মৃত্যু, হাসপাতালে কাতরাচ্ছেন প্রসূতি!

রাজশাহীর সাংবাদিকের উপর হা’মলার ঘটনায় ২ আসামী ঢাকায় গ্রেপ্তার

রাজশাহীর সাংবাদিকের উপর হা’মলার ঘটনায় ২ আসামী ঢাকায় গ্রেপ্তার

পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস পালন

ডিএমপি’র ৬ এডিসি ও এসির বদলি