crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৬:৪৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে জাতীয় বীমা দিবস পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১, ২০২০ ২:৩২ অপরাহ্ণ

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ “বীমা দিবসের শপথ করি, উন্নত দেশ গড়ি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। আজ রবিবার সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীমা অধিদপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় একটি র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তারের সভাপতিত্বে সাংবাদিক আকতার হোসেন ভুইয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা রাফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আবদুল বাকি। সভায় বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স জনবীমার বীমার রিজিওনাল ইনচার্জ কামাল হোসেন,এনএলআই‘র জোনাল ইনচার্জ দুলাল চন্দ্র সূত্রধর,প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ইনচার্জ সাইফুল ইসলাম,ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্সের ইনচার্জ জাহিদুল ইসলাম ও বীমা গ্রাহক এজেডএম ইমাম রেজা প্রমুখ। অনুষ্ঠানে জাতীয় বীমা দিবস ২০২০ উপলক্ষে “বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে বীমার গুরুত্ব” রচনা প্রতিযোগিতার অংশগ্রহণকারী উচ্চ মাধ্যমিক/কলেজ পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও গ্রাহকদের মধ্যে মেয়াদপূর্তি এবং মুত্যৃর বীমার চেক বিতরণ করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডুলাহাজারার গ্রামীণ পাহাড়ী সড়ক যেন মরণফাঁদ

সুন্দরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

দাউদকান্দিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস পালিত

দাউদকান্দিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস পালিত

পঞ্চগড়ে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা ওয়ায়সুল কোরায়শীর দাফন সম্পন্ন

প্রতিনিধি আবশ্যক

চকরিয়ায় রাবার ড্যাম ছিঁড়ে সেচে ঢুকল লবণাক্ত পানি:বোরো চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা

চকরিয়ায় রাবার ড্যাম ছিঁড়ে সেচে ঢুকল লবণাক্ত পানি:বোরো চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা

ঝিনাইদহের গণিত ও পদার্থ বিজ্ঞানের এক সময়ের মেধাবী ছাত্রের দিন কাটছে পাগল বেশে পথে পথে

বন‍্যা কবলিত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

বন‍্যা কবলিত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

রংপুরে ঘু’ষ নেওয়ার অপরাধে শ্রম পরিদর্শক ব’রখাস্ত

রংপুরে ঘু’ষ নেওয়ার অপরাধে শ্রম পরিদর্শক ব’রখাস্ত

বানেশ্বরে মহান মে দিবস পালিত