crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নারী কর্মীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বকশিগঞ্জ ইউপি ভবনে হামলা ও ভাঙচুর

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৬, ২০২১ ১০:০৮ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’- আদালত উল করীম: জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের ভবনে এক নারীকে যৌনহয়রানি ও উত্ত্যক্তের প্রতিবাদ করায় ওই ভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছে এক বখাটে ও তার সহযোগী লোকজন। ৫মে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

ইউনিয়ন পরিষদ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পরিষদ প্রাঙ্গণে বয়স্ক ভাতা ও বিধবা ভাতার উপকারভোগীদের হিসাব নম্বর খুলে দেওয়ার জন্য কাজ করছিলেন এক নারী কর্মী। এ সময় মিনাল খান নামের এক যুবক ওই নারীকে উত্ত্যক্ত ও যৌনহয়রানি করছিল। হয়রানির স্বীকার ওই নারী বিষয়টি ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলমকে জানান। চেয়ারম্যান গিয়ে প্রথমে ওই যুবককে সতর্ক করেন এবং পরে চড়-থাপ্পড় মারেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই যুবক বাড়িতে গিয়ে শতাধিক লোক নিয়ে এসে ইউপি ভবনে হামলা চালায় ও ভাঙচুর করে এবং চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম গণমাধ্যমকে বলেন, ‘বিভিন্ন গ্রামের উপকারভোগীদের হিসাব নম্বর খোলার কাজ করছিলেন ওই নারী। খানপাড়া গ্রামের বাবুল খানের ছেলে বখাটে মিনাল খান ওই নারীকে পরিষদ প্রাঙ্গণেই উত্ত্যক্ত করছিলেন। ওই নারী আমার কাছে এসে বিচার দেন। বিষয়টি নিয়ে আমি ওই বখাটে যুবককে শুধু সতর্ক করি। এতেই তিনি ক্ষুব্ধ হয়ে তার গ্রামের শতাধিক লোক নিয়ে পরিষদ ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম স‌ংবাদ মাধ্যমকে বলেন, এক নারীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গৌরীপুরে বোকাইনগর ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঝিনাইদহে এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন

সারা দেশে মহামারি আকারে বাড়ছে প্রতারণা, অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেনা ভুক্তভোগীরা !

নাসিরনগরে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে জরুরি সভা

ডোমারে উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর ভোটযুদ্ধ

হোমনায় অবৈধ গ্যাস লাইন সংযোগের কারণে গ্যাস সংকট তীব্র, গ্যাসের সরবরাহ না থাকলেও বছরের পর বছর পরিশোধ করতে হচ্ছে বিল!

ডোমারে সাংবাদিক মাহাবুবার রহমানের জানাযা সম্পন্ন

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

গাজীপুর মহানগর পুলিশের অভিযানে অ’স্ত্র ও মা’দকসহ গ্রেফতার ১৮

গাজীপুর মহানগর পুলিশের অভিযানে অ’স্ত্র ও মা’দকসহ গ্রেফতার ১৮

করোনা মোকাবিলায় দোকান-পাট বন্ধসহ কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবিতে রংপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ