crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নারায়ণগঞ্জে যাত্রী হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে ১৯ জনকে আটক করেছে র‌্যাব-১১

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৩, ২০১৯ ৪:০২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক >> নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রী হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে ১৯ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব- ১১। এ সময় আটকদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ১ লাখ ৬ হাজার টাকা ও ১৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে সোনারগাঁও উপজেলা কাঁচপুর ব্রিজের পাশে সংবাদ সম্মেলনে র‌্যাব -১১ এর সিনিয়র সহকারী পরিচালক আলেপ উদ্দিন জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা নজরধারির প্রেক্ষিতে গতকাল দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত মহাসড়কের শিমরাইল, কাঁচপুর ও মদনপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চাঁদাবাজি করার সময় সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের ১৯ জনকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটকরা দীর্ঘদিন ধরে মহাসড়কে চাঁদাবাজি ও যাত্রী হয়রানি করে আসছে। তারা আসন্ন পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে যাত্রীদের, সাধারণ মানুষ, বাস এবং অটোরিকশাসহ বিভিন্ন পরিবহনে চাঁদাবাজি করে আসছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতি চলছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

‘আমাকে কেউ অপহরণ করেনি’ আমি আমার স্বামীর কাছে আছি: এমপি কন্যা সোহেলী

নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় একজনের মৃত্যু

মিরপুর ডিওএইচএসএ কুপিয়ে স্ত্রীকে খুন করল স্বামী

কিশোরগঞ্জে মিষ্টির বাক্সের ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ভৈরবে শিশু আছিয়ার হ*ত‍্যাকারীদের ফাঁসির দাবিতে নিরাপদ সড়ক চাই এর মানববন্ধন

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হোমনায় অভিভাবক সমাবেশ ও পিইসিই পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

করোনা মোকাবিলায় দোকান-পাট বন্ধসহ কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবিতে রংপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ

নান্দাইলে মাকে নির্জন বিলে ফেলে রেখেগেলো পাষণ্ড ছেলে! 

বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে কেএমপি