crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাটোরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৬, ২০১৯ ৩:০৮ অপরাহ্ণ

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক : নাটোর সদর উপজেলার দস্তানাবাদ গ্রামে ছোট ভাই আরিফুল ইসলামের (৩৮) চাপাতির কোপে গুরুতর আহত বড় ভাই দুলাল হোসেন (৪৪) গতকাল শুক্রবার রাতে মারা গেছেন।

নাটোর সদর থানা-পুলিশ সূত্রে জানা যায়, দুলালের স্ত্রীর সঙ্গে ছোট ভাই আরিফুলের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। এরই জের ধরে ওই পরিবারে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। সম্প্রতি একটি পারিবারিক সালিসও হয়। তবে তাতে কোনো সুরাহা হয়নি। ৩ এপ্রিল এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ছোট ভাই আরিফুল বড়ভাই দুলালের গলায় ধারালো চাপাতি দিয়ে কোপ দেয়। গুরুতর আহত অবস্থায় দুলালকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তার মৃত্যু হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দীন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার প্রস্তুতি চলছে। তবে ঘটনার দিন খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরিবারের সদস্য ও স্থানীয়দের বক্তব্য শুনেছে। ঘটনার পর থেকে আরিফুল পলাতক আছেন। তাকে আটকের চেষ্টা অব্যাহত আছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

করোনা মোকাবিলায় দোকান-পাট বন্ধসহ কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবিতে রংপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ

কুষ্টিয়ায় যৌতুকের দাবীতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

পঞ্চগড়ে চুরি হওয়া গরু উদ্ধার করলো পুলিশ

ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বাজার মনিটরিংসহ জরিমানা আদায়

কিশোরগঞ্জে ‎বসতবাড়ির প্রবেশপথ নিয়ে বিরোধের জেরে রাজমিস্ত্রিকে কু*পিয়ে জখম, থানায় মামলা

আফগানিস্তানে জুমার নামাজে বোমা হামলা, অন্তত ৬২ মুসল্লি নিহত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত ২১২

ডোমারে ১নং ওয়ার্ডে অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করেন কাউন্সিলর রাজা

ডোমারে ল্যাম্বের শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান

পঞ্চগড়ে ৭ দফা দাবিতে যুব অধিকার পরিষদের মানববন্ধন