crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও সমাবেশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৪, ২০২০ ৩:৩১ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর:
NRC ও CAA এর নামে ভারতে সাম্প্রদায়িক হামলা- হত্যাকান্ড এবং নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে আজ ৪ মার্চ বুধবার বিকেল ৩.৩০ টায় রংপুর প্রেসক্লাব চত্বরে সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী মঞ্চের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রাজনীতিক পলাশ কান্তি নাগের  সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক চিনু কবীর, অ্যাড. রায়হান কবীর, সালাউদ্দিন বাবু, শ্রমিক নেতা রেদওয়ান ফেরদৌস,সুভাষ রায়,নারীনেত্রী সানজিদা আক্তার, সাংস্কৃতিক কর্মী নাসির হোসেন সুমন,সাংবাদিক সাইফুল্লাহ খাঁন,ছাত্রনেতা হানিফ খাঁন সজীব,বেলাল নুর,ইমরান আহম্মেদ প্রমুখ।
বক্তারা বলেন, ধর্মীয় কিংবা জাতিগত বিদ্বেষ সৃষ্টি করে দমন-পীড়নের মাধ্যমে ভারতের জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন দমন করা যাবে না। শাসকগোষ্ঠী নিজেদের অন্যায় শোষণ-শাসনের স্বার্থে  সব সময়ই ধর্মকে হাতিয়ার করে জনগণের মাঝে বিভেদ সৃষ্টির চেষ্টা করেছে। ভারতের সাম্প্রতিক ঘটনা তারই চিত্র। গুজরাটের হাজার হাজার নিরীহ মানুষকে হত্যার জন্য দায়ী  এই নরেন্দ্র মোদী। উগ্রবাদী মোদী সরকার কাশ্মীরের জনগণের স্বাধীনতাকে হরণ করেছে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে আসামের জনগণকে নিজ ভূমি থেকে বিতাড়িত করার পাঁয়তারা করছে। অন্যদিকে একতরফাভাবে ভারত তিস্তাসহ অভিন্ন নদীর পানি প্রত্যাহার করে বাংলাদেশকে মরুভুমি বানানোর চক্রান্ত করছে। সীমান্তে প্রতিনিয়ত নিরীহ  মানুষকে হত্যা করা হচ্ছে। ভারতীয় পণ্য বাংলাদেশের বাজার দখল করলেও বাংলাদেশের পণ্য ভারতের বাজারে প্রবেশ করতে পারছে না। আমাদের অনির্বাচিত সরকার নিজেদের শাসন ক্ষমতাকে পাকাপোক্ত করতে নতজানু নীতি অবলম্বন করছে।
বক্তারা,NRC ও CAA এর নামে ভারতে সাম্প্রদায়িক হামলা- হত্যাকান্ড বন্ধ এবং নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝাওলা গোপালপুর কলেজের উপাধ্যক্ষের বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সহ.অধ্যাপক তারিকুল ফেরদৌস

ঝিনাইদহে উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ী পৌর সভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মেয়র রোকন

উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮

কালীগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক আটক

দেওয়ানগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী হ*ত্যা: ১৩ বছর ৭ মাস পর স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুরে অভিনব কায়দায় ‘ইয়াবা পাচারকালে’ দুই যুবক গ্রেফতার

জামালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

কিশোরগঞ্জে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

আধুনিক বিশ্বে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রদান করা হয় বেতন আর এমপিওভুক্ত বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রদান করা হয় অনুদান !