crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ধর্ষণের ঘটনা সংগঠিত হয়েছে কিন্তু আসামিদের গ্রেফতার করা হয়নি এমন ঘটনা আমরা পাইনি : র‌্যাব মহাপরিচালক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৭, ২০২০ ৮:৩৬ অপরাহ্ণ

ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্কঃ  র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) এর মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ধর্ষণের ঘটনা ঘটেছে কিন্তু আসামিদের গ্রেফতার করা হয়নি এমন ঘটনা আমরা পাইনি। ধর্ষকের বিরুদ্ধে যে সকল আইনগত ব্যবস্থা গ্রহণ করা দরকার  তা আমরা করেছি । ধর্ষণ রোধে আইনশৃঙ্খলা বাহিনীর র‌্যাব, পুলিশ ও প্রশাসন সকলেই আমরা একযোগে কাজ করছি।

তিনি বলেন, বিভিন্ন সময়ে নানা ধরনের অপরাধ বাড়ে, আমরা সে সময় যথাযথ ব্যবস্থা নিয়ে থাকি। ধর্ষণকারীরা কেউই ছাড় পাবে না।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। এরআগে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এসময় র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) সদর দফতরের এডিজি এডমিন মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ, র‌্যাব-৮ বরিশালের সিও অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার র‌্যাব-৮ তাজুল ইসলাম, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলা পুলিশ সুপার সাইদুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ছানোয়ার হোসেন, টুঙ্গিপাড়া ইউএনও নাকিব হাসান তরফদার, সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির প্রচারণা ও মাস্ক বিতরণ করছেন আই,এইচ সেবা প্রতিষ্ঠান

হোমনা থেকে গাড়ি ভাড়া নিন, নিরাপদ ভ্রমণ নিশ্চিত করুন

দেশে করোনায় আরও ১৯৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১,৬৫১

গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন রিপনের উঠান বৈঠক অনুষ্ঠিত

গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন রিপনের উঠান বৈঠক অনুষ্ঠিত

দেশে করোনায় আরও ২৪৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫,১৯২

কিশোরগঞ্জ জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা

ডোমারে প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত

শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন আলজেরিয়ার প্রেসিডেন্ট

ওয়াল্টনের মিলিয়নিয়ার অফার উপলক্ষে নাসিরনগরে শোভাযাত্রা

হাদি হ*ত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন সঞ্জয় ও ফয়সাল