crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দেশে করোনায় আরও ৬৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬ হাজার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৩, ২০২১ ৯:৩৯ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক>>  সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৬৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো নয় হাজার ৮৯১ জনে। গত চব্বিশ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার জন।এনিয়ে দেশে এই ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা হলো ৬ লাখ ৯৭ হাজার ৯৮৫ জন। এর আগে গতকাল সোমবার করোনায় দেশে সর্বোচ্চ ৮৩ জনের মৃত্যু হয়েছে।করোনা শুরু হওয়ার পর থেকে এটিই দেশে সর্বোচ্চ মৃত্যু। এছাড়া ওইদিন দেশে ৭ হাজার ২০১ জনের দেহে করোনা শনাক্ত হয়।

গত একদিনে সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ৮৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৮৫ হাজার ৯৬৬ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় সরকার। গত বছরের মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত শনাক্তের হার ২০ শতাংশের ওপরে ছিল।

এ বছর মার্চে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র। মধ্যে কয়েক মাস ধরে শনাক্তের চেয়ে সুস্থ বেশি হওয়ায় দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে আসছিল। কিন্তু মার্চ থেকে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও আবার বাড়তে শুরু করেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে করোনা রোগী নেই, হোম কোয়ারেন্টাইনমুক্ত ১৭৬ জন

ঘোড়াঘাটে উধাও হওয়া ট্রাক গাজীপুর থেকে উদ্ধার, চালক গ্রেফতার

রংপুরে অ*পহরণকালে দুই অপহরণকারী আটক

কালীগঞ্জে আইনশৃংখলা কমিটির মাসিক সভায়-ইউএনও সূবর্ণা রানী সাহা

ঝিনাইদহে সিও সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দমন-পীড়ন চালিয়ে শেষ রক্ষা হবে না, সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে —-ড.খন্দকার মারুফ হোসেন

দমন-পীড়ন চালিয়ে শেষ রক্ষা হবে না, সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে —-ড.খন্দকার মারুফ হোসেন

দেশ ও সমাজ থেকে যে কোনো মূল্যে দুর্নীতি দূর করতে হবে: রাষ্ট্রপতি

সার্বিক উন্নয়নে সরকার যে পরিকল্পনা নিয়েছে, তাতে বাংলাদেশ আর কখনও পথ হারাবে না: প্রধানমন্ত্রী

পুলিশের ৫০ কর্মকর্তার বদলি

পুলিশের ৫০ কর্মকর্তার বদলি

সরকার বিচার বিভাগের স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাস করে : রাষ্ট্রপতি