crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দুঃখের সবাদ যেন জগন্নাথপুরের পিছু ছাড়তে চাইছে না

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৩, ২০২০ ২:৪৮ অপরাহ্ণ

মো.আলী হোসেন খান : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাকে যেন দুঃখের সবাদ পিছু ছাড়তে চাইছে না। মহামারি প্রাণঘাতি করোনা যেন জগন্নাথপুরকে ধীরে ধীরে গ্রাস করছে। এতো দিন না হলেও গত ২ দিন ধরে করোনা আক্রমণের প্রভাব শুরু হয়ে গেছে। ইতোমধ্যে করোনা উপসর্গ নিয়ে এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে। আরেকজন হয়েছেন আক্রান্ত। ১৫০টি বাড়িকে করা হয়েছে লকডাউন। এতে পুরো জগন্নাথপুর উপজেলায় ছড়িয়ে পড়েছে করোনা আতঙ্ক। স্থানীয়রা জানান, ২২ এপ্রিল বুধবার করোনা উপসর্গ নিয়ে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কিশোরপুর গ্রামের আকল দাশের ছেলে গ্রাম পুলিশ বাদল দাশের মৃত্যু হয়েছে। ২৩ এপ্রিল বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের উত্তর নাদামপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে রিমন মিয়া (১৮) করোনা আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হয়েছেন। তাকে সিলেট শহীদ সামসুদ্দিন হাসাপাতাল আইসোলেশনে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাত উত্তর নাদামপুর গ্রামের ১৫০টি বাড়িকে লকডাউন করেছেন। এর আগে ১৭ এপ্রিল রাতে নারায়নগঞ্জ থেকে উত্তর নাদামপুর গ্রামে ১৩ জন আসেন। খবর পেয়ে স্থানীয় স্বেচ্ছাসেবকরা ১৮ এপ্রিল তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখেন। পরে জগন্নাথপুর উপজেলা প্রশাসন তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেন। ১৯ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করা হয়। ২৩ এপ্রিল তাদের মধ্যে রিমন মিয়া করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জিয়াউলকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক সেনাপ্রধান

মেঘনা উপজেলার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

হোমনায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

হোমনায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

ডোমারে দীর্ঘদিন পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো বিনামূল্যে অ-পা-রে-শ-ন

ঝিনাইদহে করোনা প্রতিরোধে বিএনপির লিফলেট বিতরণে পুলিশের বাধা

শৈলকুপায় সেচ ক্যানেল ভরাট করে রাস্তা নির্মাণের প্রতিবাদে কৃষকদের মানবন্ধন

ইস্তফা দিলাম, জীবনে আওয়ামী লীগের রাজনীতি করব না’: কামাল আহমেদ মজুমদার

রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পাঠ করানো কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কম্পিউটার অপারেটর নিহত

নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী